7:10 pm, Thursday, 12 November 2026

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছিল জুনিয়র টাইগাররা। গ্রুপ ‘বি’ থেকে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। একই গ্রুপ থেকে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে তারা।

আজ মঙ্গলবার ওমানের আল আমেরাত গ্রাউন্ডে নেপালকে ১০১ রানে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এদিন আগে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে ২৭৫ রান সংগ্রহ করে। জবাবে ৪৩.৪ ওভারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে পাকিস্তান। একই গ্রুপে আরব আমিরাতকে ৭০ রানে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে ভারত। তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করে পাকিস্তান।

পরশু বাংলাদেশ সময় সকাল ১১টায় আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। একই দিনে এবং একই সময়ে টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও আফগানিস্তান।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:13:11 am, Wednesday, 11 November 2026