7:02 pm, Thursday, 12 November 2026

হুমায়ুন কবির: প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন বা কপ৩১-এর মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব বিশ্বনেতাদের বিশেষ মনোযোগ কেড়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ বা রূপান্তরমূলক নেতৃত্ব হিসেবে অভিহিত করছেন।

বুধবার সন্ধ্যায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমানের গণতান্ত্রিক ম্যান্ডেট ও দেশের ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রী দিনব্যাপী কপ৩১-এর বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে সক্রিয় অংশগ্রহণ করেন।

সফরের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট এবং পাকিস্তান, কুয়েত ও মলদোভার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসব বৈঠকে ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে সফরের বিষয়ে তাকে আশ্বস্ত করেছেন।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, বিশ্বনেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আগ্রহ ব্যক্ত করেছেন। এর মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট দ্রুত বাংলাদেশ সফরের আগ্রহ দেখিয়েছেন এবং প্রধানমন্ত্রী ব্রাজিল ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উজবেকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ ও ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে জ্বালানি খাতে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগ বাড়ানোর বিষয়টি আলোচনায় প্রাধান্য পেয়েছে। এছাড়া বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে কেন্দ্র করে একটি আঞ্চলিক অর্থনৈতিক করিডর গড়ার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে।

রোহিঙ্গা সংকট নিরসনে চীনের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উদ্যোগের পাশাপাশি সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টার বিকল্প নেই। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ওআইসি মহাসচিবকে জানানো হয়েছে যে, বাংলাদেশ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অটল রয়েছে। এছাড়া লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ, যেখানে লন্ডনে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের অবস্থানের স্মৃতিচারণ উঠে আসে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। সেখানে পারস্পরিক সহযোগিতা ও মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ ও সফল অভিজ্ঞতার কারণে জাতীয় স্বার্থ রক্ষা করে শান্তি প্রতিষ্ঠায় যেকোনো ভূমিকা রাখতে ঢাকা ইতিবাচক অবস্থানে রয়েছে। সিরিয়ার পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:54:07 am, Thursday, 12 November 2026