7:00 pm, Wednesday, 11 November 2026

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ, সংসদে বিরোধী দলের অভিযোগ

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি নিয়ে জাতীয় সংসদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করে ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহি চেয়েছেন। মঙ্গলবার (১০ই নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তারা এ অভিযোগ করেন। জনগণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। এতগুলো বাহিনী থাকার পরও কেন পরিস্থিতির উন্নতি হচ্ছে না, তা স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে ব্যাখ্যা করতে হবে। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সংসদে তারা আশা করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন, অন্তত একটি বিবৃতি দেবেন। এ অবস্থায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা সংসদে স্পষ্ট করা প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় বিরোধী দল সংসদে ও রাজপথে সর্বদা তৎপর থাকবে।

বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান জানান, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। আর্মি গল্‌ফ ক্লাব, এসবি’র সদর দপ্তরের সামনে, বিভিন্ন থানার ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিনদিন ককটেল হামলার ঘটনায় দু’জন আহত হয়েছেন। এছাড়া সীমান্তবর্তী পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের মোকাবিলায় গিয়ে এক তরুণ সেনাসদস্যের প্রাণহানির ঘটনা, সাজেককে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে বারবার হামলা ও আগুন দেওয়ার ঘটনা এবং সরকারি দলের কার্যালয়ে ভাঙচুরের মতো উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সরকারি দলের একজন নির্বাচিত সংসদ সদস্য প্রকাশ্যে বলেছেন, তাদের বিপদের দিনে আওয়ামী লীগ সহযোগিতা করেছে। বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের সন্তানদের রক্ত এখনো তাজা, আমাদের চোখের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপি’র অফিস ভাঙচুর হয়েছে।’। দেশের বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী দেশের প্রত্যক্ষ মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএন ও আনসার বাহিনীর উপস্থিতি সত্ত্বেও পরিস্থিতির উন্নতি না হওয়ার পেছনে দায়বদ্ধতার অভাব দেখছেন বিরোধী দলীয় নেতা। তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় কারা গ্রেপ্তার হয়েছে বা আইনানুগ কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। অধিবেশনের প্রথম ও দ্বিতীয় দিনেও স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কোনো বক্তব্য দেননি বলে তিনি দাবি করেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যতটা মরিয়া, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ততটা তৎপরতা দেখা যাচ্ছে না। বিদেশ থেকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সংসদ সদস্যদের দেশে এসে কর্মসূচি পালন করে পুনরায় ফিরে যাওয়ার ঘটনাগুলো কীভাবে ঘটছে, সেই প্রশ্নও তোলেন তিনি। আজকে একজনের মারা যাওয়ার খবর আমরা শুনেছি।

সরকারের উপদেষ্টা পর্যায়ের ব্যক্তিদের বক্তব্যের অসংগতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, একই উপদেষ্টা কোনো ক্ষেত্রে পুনর্মিলনের কথা বলছেন, আবার পরের দিনই তা অস্বীকার করছেন। সুনামগঞ্জের একটি ঘটনায় উপদেষ্টার বক্তব্য আসামিপক্ষের আইনজীবীর মতো মনে হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। একইসঙ্গে, গোয়েন্দা সংস্থাগুলোর তৎপরতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, গোয়েন্দা পরিচয়ে বিরোধী দলের এক সংসদ সদস্যকে জামায়াত ছাড়ার পরামর্শ দিয়ে ফোন করা হয়েছে। এটি কোনো গোয়েন্দা সদস্যের এখতিয়ারভুক্ত কি না, তা যাচাই করার দাবি জানান তিনি। আবার দুইদিন পরে বলছেন, না, এটা অসম্ভব। ওই ফোনের নম্বর যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের নির্দেশ দেয়ার এখতিয়ার কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।

নিজের অবস্থান পরিষ্কার করে ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক না হলেও জাতীয় সংকটে সব পক্ষকে নিয়ে কাজ করার সুযোগ ছিল, যা এখন পর্যন্ত দৃশ্যমান নয়। তিনি সতর্ক করে বলেন, রক্তের বিনিময়ে অর্জিত এই দেশে ফ্যাসিবাদকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। সরকার যদি ব্যর্থ হয়, তবে বিরোধী দল তাদের দায়িত্ব পালন করবে কারণ দেশ সবার। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার না হলেও জাতীয় সংকটের সময় সবাইকে আমন্ত্রণ জানিয়ে সম্পৃক্ত করেছিল।

এদিন পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গত সাত মাস ধরে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে আসছেন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা স্পষ্ট। তিনি জানান, আজ একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম মৌলভীবাজারে গুপ্ত হামলার শিকার হয়েছেন। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তির গুপ্ত হামলা ও বাসে আগুন দেওয়ার মতো ঘটনার দায় সরকার এড়াতে পারে না। তিনি আইনশৃঙ্খলা, গোয়েন্দা এবং ভারতের সাথে কূটনৈতিক তৎপরতায় সরকারের ব্যর্থতার জবাব চেয়েছেন।

এদিকে, সংসদ ভবনে অনুষ্ঠিত বিরোধী দলীয় সংসদীয় দলের সভায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ওই সভায় প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ি প্রকল্প নিয়ে ধোঁয়াশা তৈরির বিষয়টি সামনে আসে। প্রকল্পের আড়ালে অন্য দেশকে করিডোর দেওয়ার ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেন তারা। পাশাপাশি গঙ্গা চুক্তি নবায়ন, সারের ডিলার নিয়োগে অনিয়ম, সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম এবং জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় সরকারের গাফিলতি নিয়ে সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। বৈঠকে নাহিদ ইসলাম পুনরায় ফ্যাসিবাদী সন্ত্রাসীদের মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কক্ষে বিকাল ৩টায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:43:14 am, Wednesday, 11 November 2026