7:02 pm, Thursday, 12 November 2026

ইরানে অস্ত্র ও পণ্য প্রবেশ ঠেকাতে নতুন ‘আয়রন গেট’ বাহিনী

ইরানে অস্ত্র ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে স্থলপথে একটি নতুন সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন, যার মাধ্যমে ইরানের ওপর চলমান নৌ অবরোধ আরও বিস্তৃত করা হবে। গত রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, দেশটিতে পণ্য প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণে এই বাহিনী ইতোমধ্যে পুরোপুরি কার্যকর ভূমিকা পালন করছে। তার দাবি, ইতিহাসের বৃহত্তম নৌ অবরোধের সঙ্গে এই নতুন উদ্যোগের ফলে ইরানের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য কঠিন হয়ে পড়বে। রোববার (৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ইরানে প্রবেশ ও দেশটি থেকে বের হওয়ার পথ নিয়ন্ত্রণে নতুন এই বাহিনী পুরোপুরি সক্রিয় রয়েছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। এর আগে শনিবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) ২০ সদস্যের এই বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দেয়।

আট মাস ধরে চলা সংঘাতের মধ্যে ইরানের বন্দরগুলোতে নৌ নজরদারি বাড়ানোর পাশাপাশি এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানান, এই বাহিনী ইরানের সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্র কারখানা পুনর্গঠন এবং সামরিক সরঞ্জাম মজুত করার সক্ষমতাকে সীমাবদ্ধ করবে। ফ্লোরিডাভিত্তিক এই বিশেষ ইউনিটে সামরিক ও বেসামরিক সদস্যরা রয়েছেন, যারা বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। তাদের প্রধান লক্ষ্য হলো ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র, নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রযুক্তি এবং অবৈধ অর্থের প্রবাহ বন্ধ করা। সেন্টকমের দাবি, মার্কিন নৌ অবরোধের প্রভাবে ইরানের ২৫ বিলিয়ন ডলার মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি আটকে গেছে।

তবে যুক্তরাষ্ট্রের এই নতুন উদ্যোগকে ব্যর্থ বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, বিভিন্ন নামে পরিকল্পনা সাজিয়ে যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক অবরোধ চাপানোর চেষ্টা করছে, তা কখনোই সফল হবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের মাধ্যমে তিনি জানান, চরম অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানের অর্থনীতি ধসিয়ে দেওয়া বা দেশটিকে ভেঙে ফেলার লক্ষ্য ওয়াশিংটন কখনোই অর্জন করতে পারবে না। এছাড়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্যিক ও যোগাযোগ পথ বন্ধ করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই বলেও তিনি মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:33:19 am, Thursday, 12 November 2026