7:00 pm, Wednesday, 11 November 2026

লস অ্যাঞ্জেলেসে গাড়ির ধাক্কায় নিহত ৩, আহত ৩

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নর্থ হলিউড মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ ও দমকল বাহিনী জানিয়েছে, ল্যাঙ্কারশিম বুলেভার্ড এলাকায় একটি বাস স্টপের কাছে খাবারের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা দেয়। আহত অন্য দুইজন পথচারী এবং ওই গাড়ির চালককে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। আহতদের মধ্যে পথচারী ও গাড়িটির চালক রয়েছেন। তবে চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, ভুক্তভোগীদের মধ্যে রাস্তায় খাবার বিক্রয়কারী ও পথচারীরা ছিলেন।

পুলিশ জানিয়েছে, এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হামলা, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় সিসিটিভি ফুটেজ ও এলাকার ভিডিওচিত্র পরীক্ষা করছেন তদন্তকারীরা। লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রধান জিম ম্যাকডোনেল বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদমাধ্যমের হেলিকপ্টার থেকে ধারণকৃত ফুটেজে একটি সাদা এসইউভি গাড়িকে দুমড়েমুচড়ে ফুটপাতের ওপর পড়ে থাকতে দেখা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পথচারীদের ওপর একটি গাড়ি উঠে গেছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:33:23 am, Wednesday, 11 November 2026