9:57 pm, Tuesday, 10 November 2026

গ্রাহকসেবার মান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র খুলল এমিরেটস এয়ারলাইনস

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বাণিজ্যিক ও সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের পেশাগত দক্ষতা ও গ্রাহকসেবার মান আরও উন্নত করতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে এমিরেটস এয়ারলাইনস। দুবাইয়ে নিজেদের ক্রু প্রশিক্ষণকেন্দ্রের ভেতরে অবস্থিত ‘সেন্টার অব হসপিটালিটি এক্সিলেন্স’ নামক এই অত্যাধুনিক স্থাপনাটি নির্মাণের পেছনে খরচ হয়েছে ৮০ লাখ মার্কিন ডলার। নতুন এই কেন্দ্রে রয়েছে ১৭০ জন ধারণক্ষমতার রেস্তোরাঁ, আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ আটটি শ্রেণিকক্ষ এবং একটি উন্নত মানের রান্নাঘর।

এমিরেটসের সার্ভিস ডেলিভারি বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট থমাস নেই জানান, কেবল কারিগরি দক্ষতা দিয়ে সেরা আতিথেয়তা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য মানুষের চাহিদা, সংস্কৃতি এবং সেবার উৎকর্ষ সম্পর্কে গভীর উপলব্ধির প্রয়োজন রয়েছে। এই লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি তাদের কয়েক দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের দক্ষতা বিনিময়ের পরিকল্পনা করেছে। ২০২০ সালে সুইজারল্যান্ডের বিখ্যাত হোটেল ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান ‘ইকোল হোটেলিয়ের দ্য লোজান’-এর সাথে যৌথ উদ্যোগে এই কৌশল নির্ধারণ করা হয়, যার চারটি মূল ভিত্তি হলো—উৎকর্ষ, মনোযোগ, উদ্ভাবন ও আন্তরিকতা।

কর্মসূচির আওতায় এক থেকে পাঁচ দিন মেয়াদী প্রশিক্ষণের সুযোগ রাখা হয়েছে। যেখানে উন্নতমানের খাবার পরিবেশন, টেবিল সাজানোর কৌশল, ওয়াইন ও খাবারের উপস্থাপনা, রান্নার বিশেষ পদ্ধতি এবং নেতৃত্বের দক্ষতা শেখানো হবে। প্রশিক্ষণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা এমিরেটসের সিমুলেটর ও রান্নার কেন্দ্র দেখার পাশাপাশি কোম্পানির নির্বাহীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। মিশেলিন তারকাপ্রাপ্ত রেস্তোরাঁগুলোর মানদণ্ড অনুসরণে এসব প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে, যেখানে ইতোমধ্যে বড় বড় বিশ্ববিদ্যালয় ও সরকারি সংস্থা অংশগ্রহণ করেছে। প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন অনুযায়ী এক থেকে পাঁচ দিন মেয়াদি প্রশিক্ষণ আয়োজন করা যাবে।

এমিরেটসের বর্তমান জনবল কাঠামো বেশ বৈচিত্র্যময়। ১৪০টিরও বেশি দেশের ২৫ হাজারেরও বেশি কেবিন ক্রু এখানে কর্মরত আছেন, যারা ৭০টিরও বেশি ভাষায় কথা বলতে সক্ষম। তাদের আট সপ্তাহের নিবিড় প্রশিক্ষণে উড়োজাহাজের নিরাপত্তা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, চিকিৎসা এবং আতিথেয়তার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে। এমিরেটস আশা করছে, এই নতুন উদ্যোগের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন খাতের গ্রাহকসেবার মান উন্নয়নের পাশাপাশি দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে। বর্তমানে এমিরেটসে ১৪০টির বেশি দেশের ২৫ হাজারেরও বেশি কেবিন ক্রু কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:23:31 am, Tuesday, 10 November 2026