নির্বাচনে হেরে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকান পার্টির পরাজয়ের পর এবার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন ডোনাল্ড ট্রাম্প। অথচ নির্বাচনের ফল মেনে নেওয়ার বিষয়ে সম্মতি জানানোর মাত্র কয়েক দিনের মধ্যেই তার এই অবস্থান পরিবর্তনের ঘটনা ঘটল।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, জনমত জরিপের ফলাফলের সঙ্গে প্রকৃত নির্বাচনের ফলাফলের এতো বড় ব্যবধান বিশ্বাস করা কঠিন। তিনি প্রশ্ন রাখেন, আদতে কেউ কি বিশ্বাস করে যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে? জনমত জরিপের ফল কেন এতো ভুল হলো—তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।
ট্রাম্পের এই মন্তব্যের সঙ্গে নির্বাচনের রাতে দেওয়া তার বক্তব্যের স্পষ্ট অমিল রয়েছে। তখন তিনি বলেছিলেন, নির্বাচনের ফল মেনে নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। এমনকী নির্বাচনের রাতেই নিউ ইয়র্ক টাইমসকে তিনি জানিয়েছিলেন, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী এবং হয়তো কোনো একটি সমাধানে পৌঁছাতে পারবেন।
গত সপ্তাহের ওই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, ডেমোক্র্যাটরা সিনেটে ৫৪টি এবং প্রতিনিধি পরিষদে ২৫৪টি আসন পেয়েছে। যদিও আলাস্কা ও মিসিসিপিসহ কয়েকটি আসনে ভোট গণনা এখনো চলমান রয়েছে। তবে আলাস্কা ও মিসিসিপির সিনেট নির্বাচনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার ফল এখনো ঘোষণা করা হয়নি। এতে কংগ্রেসের দুই কক্ষেই দলটি উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
নির্বাচন নিয়ে ট্রুথ সোশ্যালে নানা অস্পষ্ট অভিযোগ তুলেছেন ট্রাম্প। এর মধ্যে জনমত জরিপ, ফল প্রকাশের সময় ভোটের সংখ্যার বড় পরিবর্তন এবং ভোট গণনার যন্ত্র নিয়ে প্রশ্ন তুললেও তিনি এর সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেননি। ঠিক কোন ধরনের অনিয়ম হয়েছে, সেটিও তিনি স্পষ্ট করেননি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেননি। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এ যুদ্ধ বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে।
এই বিষয়ে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির রাষ্ট্রবিজ্ঞানী চার্লস স্টুয়ার্ট তৃতীয় জানান, এবারের ভোট গণনার প্রক্রিয়া নিয়ম মেনেই হয়েছে এবং দেশজুড়ে ফলাফলের ধারাবাহিকতা বজায় ছিল। ফ্লোরিডা ও জর্জিয়ার মতো রাজ্যগুলোতে আগাম ভোট ও ডাকযোগে আসা ব্যালট আগে থেকে প্রস্তুত থাকায় প্রাথমিক ফল দ্রুত প্রকাশ করা সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে হার্ভার্ড ল স্কুলের নির্বাচন আইনবিষয়ক ক্লিনিকের পরিচালক রুথ গ্রিনউড জানান, কিছু রাজ্যে নিজস্ব আইনি প্রক্রিয়ার কারণে গণনা শেষ হতে সময় বেশি লাগে। এর অর্থ এই নয় যে সেখানে অসৎ উদ্দেশ্য রয়েছে। স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ট্রাম্প নিজে প্রার্থী না থাকলেও দলের পরাজয়ের পর সিবিএস নিউজকে তিনি বলেন, তিনি নিজে প্রার্থী থাকলে সহজেই জয়ী হতেন। এছাড়া দলের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাব রয়েছে বলেও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে স্বীকার করেছেন তিনি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একইভাবে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়াকে পরাজয়ের একটি বড় কারণ হিসেবে দেখছেন। রিপাবলিকানদের পরাজয় নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেন, ‘আমি যদি ব্যালটে থাকতাম, তাহলে আমরা সহজেই জিততাম।’।
যুক্তরাষ্ট্রের নির্বাচন আইন বিশেষজ্ঞ এবং স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হোয়াইট হাউস বা সংশয়বাদীরা ভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন—এমন পরিস্থিতি আগে থেকেই বিবেচনায় ছিল। তাই কয়েক মাস ধরে তারা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
নির্বাচনের আগে ট্রাম্প ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করেছিলেন, যা আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও করেছিলেন তিনি। তৎকালীন সেই অভিযোগগুলো আদালত বারবার খারিজ করে দিয়েছিল। এবারের নির্বাচনের ঠিক আগে বিচার বিভাগ ক্যালিফোর্নিয়া ও আলাস্কার মতো রাজ্যে গণনা প্রক্রিয়া চ্যালেঞ্জ করে আদালতে মামলা করলেও বিচারকেরা সরকারের বিপক্ষে রায় দিয়েছিলেন। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পরও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প ও তার ঘনিষ্ঠ সহযোগীরা।
সব মিলিয়ে, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তীব্র বিতর্ক থাকলেও স্থানীয় নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া মোটামুটি নির্বিঘ্ন ছিল। কিছু জায়গায় চরম আবহাওয়ার কারণে কেন্দ্র বন্ধ রাখা এবং প্রশাসনিক বা কারিগরি কারণে ফল ঘোষণায় সাময়িক বিলম্ব ছাড়া আর কোনো বড় জটিলতা দেখা দেয়নি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ জায়গায় ভোট গ্রহণের প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।























