4:46 pm, Saturday, 7 November 2026

শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফাতিহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

দিনটি উপলক্ষে বিএনপি রাজধানীতে বড় ধরনের শোভাযাত্রার আয়োজন করেছে। আজ বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। শোভাযাত্রায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দেবেন এবং নেতাকর্মীদের সঙ্গে হেঁটে অংশ নেবেন। তার অংশগ্রহণকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।

শোভাযাত্রার রুট সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে যাবে। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রাটি সফলভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং দলের অঙ্গসংগঠনগুলো এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। দিবসটিকে ঘিরে দলের কেন্দ্রীয় কার্যালয় ও সংলগ্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও সাজসজ্জা চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:23:46 am, Saturday, 7 November 2026