2:33 pm, Friday, 6 November 2026

কাশিমপুর কারাগারে বন্দির রহস্যজনক মৃত্যু, তদন্তের নির্দেশ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর একটি শৌচাগারের ভেতর থেকে রাজু নামে এক হাজতির মরদেহ উদ্ধার করা হয়েছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের বাসিন্দা রাজু একটি হত্যা মামলার আসামি হিসেবে কারাবন্দি ছিলেন। কারা কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি নিজেই গলায় ফাঁস দিয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ঘটনাটি ঘটে।

কারারক্ষীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানিয়েছেন, ময়নাতদন্ত সম্পন্ন করার পর আইনি প্রক্রিয়া শেষে রাজুর মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:43:11 am, Friday, 6 November 2026