4:36 pm, Saturday, 7 November 2026

সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে দুই শিক্ষক নিহত, আহত ৩০

কক্সবাজারে শিক্ষা সফরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে দুই মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এতে অন্তত আরও ৩০ জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।

মাদ্রাসার আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দু’টি বাস শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। এর মধ্যে পেছনের বাসটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, নিহত দু’জন বাসের সামনের আসনে ছিলেন এবং পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দু’টি বাস শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:36:33 am, Saturday, 7 November 2026