3:47 pm, Sunday, 1 November 2026

লক্ষ্মীপুরে গাছ থেকে পড়ে দশম শ্রেণির মাদরাসা ছাত্রের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাছ থেকে পড়ে রিফাত চৌধুরী (১৬) নামের দশম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা চৌধুরী বাড়ির মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে ছিল। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা চৌধুরী বাড়ির মৃত আফাজ উদ্দিনের একমাত্র ছেলে মোহাম্মদ রিফাত চৌধুরী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যার পর জলপাই খাওয়ার উদ্দেশ্যে বন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর রিফাত বন্ধুদের সঙ্গে জলপাই পাড়ার জন্য গাছে ওঠে। এ সময় অসাবধানতাবশত হাত ফসকে নিচে পড়ে গিয়ে সে গুরুতর জখম হয়। তাকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে টানা দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে রোববার ভোর ৪টার দিকে সে মারা যায়।

রিফাত আশারকোটা দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল। ২০২৭ সালের দাখিল পরীক্ষার জন্য তার টেস্ট পরীক্ষা চলছিল। রিফাতের মৃত্যুর বিষয়টি তার নিকটাত্মীয় মাস্টার জাকির হোসেন নিশ্চিত করেছেন। স্বজনরা জানান, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে বর্তমানে তার টেস্ট পরীক্ষা চলছিল।

Please Share This Post in Your Social Media

Update Time : 07:37:57 am, Sunday, 1 November 2026