3:35 pm, Wednesday, 25 November 2026

শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার আহ্বান শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষা খাতের উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে বিশ্বব্যাংকের চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে (Jean Pesme)-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, গুণগত মান নিশ্চিতকরণ এবং চলমান সংস্কার কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন জ্যাঁ পেসমে। ভবিষ্যতেও বিশ্বব্যাংক শিক্ষা খাতের এই উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সাক্ষাৎকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব দাউদ মিয়া এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:23:28 am, Wednesday, 25 November 2026