2:33 pm, Tuesday, 24 November 2026

জাতীয় স্টেডিয়াম নতুন করে সাজানোর উদ্যোগ ক্রীড়া মন্ত্রণালয়ের

ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তা ফেরানো এবং ক্রীড়া ইতিহাসের স্মৃতিচিহ্ন দিয়ে স্থাপনাটি নতুন করে সাজানোর বড় পরিকল্পনা নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একসময় ফুটবল ও ক্রিকেটসহ নানা আয়োজনে দর্শক আর অ্যাথলেটদের পদচারণায় মুখর থাকা এই মাঠটি দীর্ঘদিনের অব্যবস্থাপনায় চেনা রূপ হারিয়েছিল। অনৈতিক কর্মকাণ্ড, মাদক, ছিনতাই, অবৈধ দোকান ও ফুটপাত দখলের অভিযোগ দীর্ঘদিনের। এই পরিস্থিতি পাল্টে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি স্টেডিয়ামটিকে দেশের ক্রীড়া স্মারক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গতকাল সকালে স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের জন্য আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠানে এসব কথা তুলে ধরেন। তিনি নিরাপত্তাকর্মীদের মধ্যে নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করে নতুন উন্নয়ন কার্যক্রমের শুভসূচনা করেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দীর্ঘদিনের অব্যবস্থাপনা স্বীকার করে নিয়ে মাঠ ও চারপাশের ফুটপাত দখল, অবৈধ দোকানসহ সব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় জানান।

স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীদের পেশাদার ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট জানান, দায়িত্বে অবহেলা, স্বজনপ্রীতি বা অনৈতিক সুবিধা নেওয়ার ঘটনা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। যারা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও থাকবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জাতীয় ক্রীড়া পরিষদ এবং পুলিশ প্রশাসনের সঙ্গে সরাসরি সমন্বয়ের মাধ্যমে কাজ চালানোর নির্দেশ দেন তিনি। পাশাপাশি স্টেডিয়ামে ঢোকা ও বের হওয়ার পথ এবং পুলিশ বক্সসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সংস্কারের পরিকল্পনা রয়েছে।

শুধু অবকাঠামো উন্নয়ন নয়, স্টেডিয়ামজুড়ে স্বাধীন বাংলা ফুটবল দলের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, জাতীয় ক্রিকেট দলের আইসিসি ট্রফি জয়সহ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রীড়াবিদদের অর্জনগুলো ফুটিয়ে তোলা হবে। একই সঙ্গে ক্রীড়াঙ্গনের কিংবদন্তিদের অবদানকে স্মরণে বিশেষ ব্যবস্থা থাকবে। এর ফলে মাঠে আসা নতুন প্রজন্মের খেলোয়াড় ও দর্শকেরা দেশের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাবেন।

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের বহু স্মরণীয় ও ঐতিহাসিক মুহূর্তের আন্তর্জাতিক সাক্ষী এই জাতীয় স্টেডিয়াম। ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারের এই পরিকল্পনা যেন কেবল আনুষ্ঠানিকতায় থমকে না থাকে। মাঠের আগের মর্যাদা ও পরিবেশ পুরোপুরি ফিরিয়ে আনতে প্রয়োজন নিয়মিত তদারকি ও ধারাবাহিক নজরদারি। এসব উদ্যোগ সঠিকভাবে বাস্তবায়িত হলে স্টেডিয়ামটি আবার তার পুরনো গৌরব ও ঐতিহ্য ফিরে পাবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:54:07 am, Tuesday, 24 November 2026