পাবনায় নকল দুধ তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত, দুইজনের কারাদণ্ড
পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগর এলাকায় নকল দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২২ নভেম্বর রবিবার রাত ৯টার দিকে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রচুর পরিমাণে ভেজাল দুধ ও জেলি জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া কারখানা থেকে নকল দুধ তৈরির উপকরণ হিসেবে ২৫০ গ্রাম কস্টিক সোডাও উদ্ধার করা হয়। ২২ নভেম্বর রবিবার রাত ৯ টার সময় অভিযান পরিচালনা করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন। পাবনার ফরিদপুর উপজেলায় গোপালনগরে গোপন সংবাদের ভিত্তিতে নকল দুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ ও জেলি ধ্বংস করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় এই অপরাধে কারখানার সাথে জড়িত দুজনকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এদের মধ্যে আবুল হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা এবং ওমর ফারুককে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়ই স্থানীয় গোপালনগর গ্রামের বাসিন্দা। একই অভিযানে ভেজাল দুধ পরিবহনের দায়ে ভ্যানচালক আসলাম ও চাঁদ আলীকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অভিযানে স্থানীয় পুলিশ প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ্ব উদ্দিন সহযোগিতা করেন। জনস্বাস্থ্য রক্ষায় এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া ভ্যানচালক আসলাম (২৫), পিতা সিদ্দিক এবং চাঁদ আলী (৪০), পিতা তোফাজ্জল হোসেন, উভয়ের বাড়ি গোপালনগর, তাদের দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে নকল দুধ তৈরির সঙ্গে জড়িত ১/ আবুল হোসেন (৩৫), পিতা আনসার প্রামাণিক, গ্রাম গোপালনগর, ফরিদপুর, পাবনাকে ছয় মাসের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা ২/ওমর ফারুক (২৫), পিতা সিদ্দিকুর রহমান, গ্রাম গোপালনগরকে এক বছরের কারাদণ্ড ও।























