1:32 pm, Monday, 23 November 2026

কালিয়াকৈরে লাইসেন্সহীন ফ্লেভার কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে লাইসেন্স ও প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়া খাদ্যপণ্য ও বিভিন্ন ফ্লেভার উৎপাদন করার অভিযোগে ‘আনিকা ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার রাখালিয়াচালা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে কারখানার প্রয়োজনীয় কাগজপত্র ও পণ্যের অনুমোদন সংক্রান্ত নথিপত্র যাচাই করা হয়। এ সময় দেখা যায়, কারখানাটি বৈধ কোনো লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য তৈরির কার্যক্রম চালিয়ে আসছিল। এরপরই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ওই অংকের টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন। এ সময় কারখানার সংশ্লিষ্টদের লাইসেন্স গ্রহণ ছাড়া পণ্য উৎপাদন না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে জানিয়ে সহকারী পরিচালক আফসানা পারভীন বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং সব ধরনের ব্যবসায়িক অনিয়ম রোধ করতে অধিদপ্তর বদ্ধপরিকর। এছাড়া সরকারি লাইসেন্স ও অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান পণ্য উৎপাদন বা বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:43:12 am, Sunday, 22 November 2026