12:21 pm, Sunday, 22 November 2026

বাহরাইনে ইরানি হামলা, গোপন ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, তারা বাহরাইনের আল-রাফা ও আওয়ালি বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থায় আঘাত হেনেছে। তবে বাহরাইন কর্তৃপক্ষের ভাষ্যমতে, ইরানের এই হামলায় একটি বেসামরিক শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী মানামার সন্নিকটে অবস্থিত এই কারখানাটিতে হামলার পর দেশটির কর্তৃপক্ষ নতুন করে সম্ভাব্য হুমকির সতর্কতা জারি করেছে। সরকার সাধারণ নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শ দিয়েছে। এ বিষয়ে জর্ডান তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা বাহরাইনের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাহরাইনের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার সুরক্ষায় যেকোনো পদক্ষেপের প্রতি সমর্থন জানায়। পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের সুরক্ষায় বাহরাইন যেসব পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতি সমর্থন জানিয়েছে আম্মান। ইরান সমর্থিত এই গোষ্ঠীর সৌদি আরবে হামলা অব্যাহত থাকার মধ্যেই এ বক্তব্য এলো। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’র ঘটনা।

একদিকে যেমন হামলার রেশ কাটছে না, অন্যদিকে ইরানের পক্ষ থেকে হুমকি থাকায় মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এখনো যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন, যদিও নিরাপত্তাজনিত কারণে তাকে কোন ঘাঁটিতে স্থানান্তর করা হয়েছে তা পরিষ্কার করা হয়নি। গত ১০ই নভেম্বর নিউ ইয়র্ক টাইমস প্রথম এ খবর প্রকাশ করেছিল। ধারণা করা হচ্ছে, ওয়াল স্ট্রিট জার্নাল তার বাড়ির আকাশ থেকে তোলা ছবি প্রকাশ করার পর ইরান তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, বেসেন্ট ইরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির মার্কিন প্রচারণায় নেতৃত্ব দিচ্ছেন, যার লক্ষ্য হরমুজ প্রণালি খুলে দেয়া ও জাহাজ চলাচলে হামলা বন্ধ করতে তেহরানকে বাধ্য করা। যদিও যুক্তরাষ্ট্রীয় কর্মকর্তাদের ওপর হামলার ষড়যন্ত্রের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান। তিনি আরও বলেন, আশা করি একটি সমঝোতা সফল হবে। ওয়াশিংটন ডিসিতে নিজের বাড়ি ছেড়ে কবে তাকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেয়া হয়েছে, তা কর্মকর্তারা প্রকাশ করেননি।

ইরানের আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালির ওপর তারা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার ও এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানের দাবি পূরণ হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া সম্ভব, তবে তিনি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এছাড়া সৌদি আরবের মক্কা প্রদেশে বিপদ সংকেত জারির পর তা দ্রুত প্রত্যাহার করে নেয়া হয়েছে এবং হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি স্পষ্ট করেছেন যে, মক্কার জন্য কোনো হুমকি নেই।

এদিকে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এই বিরোধ বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে। শনিবার তুরস্কের টিজিআরটি হাবেরকে দেয়া সাক্ষাৎকারে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সংঘাতের প্রভাব আন্তর্জাতিক বাজারের জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে এবং পরিস্থিতির অবনতি হচ্ছে। ফিদান হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে কূটনৈতিক প্রচেষ্টা চলমান থাকার কথা জানিয়েছেন। তিনি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে এই সংকট নিয়ে আলোচনা করেছেন। ফিদান মনে করেন, পারমাণবিক কর্মসূচির বিরোধ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাঠামোয় সমাধান করা গেলেও আঞ্চলিক সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট দেশগুলোর সরাসরি উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তার মতে, বৈশ্বিক আর্থিক সংকটের প্রভাব কিছুটা হলেও কমাতে যুদ্ধবিরতি প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:27:11 am, Sunday, 22 November 2026