ইউপি নির্বাচনে আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিলের ক্ষমতা পেল ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত আচরণ বিধিমালা সংশোধন করে এই সংক্রান্ত নতুন ধারা যুক্ত করা হয়েছে। এতে নির্বাচনী শৃঙ্খলা রক্ষায় কমিশনের প্রশাসনিক ক্ষমতা আরও সম্প্রসারণ করা হলো।
সংশোধিত বিধিমালার নতুন বিধান
সংশোধিত আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষণে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়
- বিধি ৩২-এর উপ-বিধি (১) অনুসারে, কোনো লিখিত প্রতিবেদন বা নথির ভিত্তিতে আচরণবিধি ভঙ্গ কিংবা লঙ্ঘনের চেষ্টার প্রমাণ মিললে কমিশন তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেবে।
- চেয়ারম্যান বা সাধারণ সদস্য পদের প্রার্থী এবং তাদের এজেন্টদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
তদন্ত প্রতিবেদন ও সরাসরি ব্যবস্থা
আইনের ৩২ ধারার উপ-বিধি (২) অনুযায়ী, তদন্তের পর অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কমিশন সরাসরি প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেবে। প্রার্থীর নির্দেশ বা পরোক্ষ সম্মতিতে অন্য কোনো ব্যক্তি বা সংস্থা আচরণবিধি অমান্য করলেও এই আইনি পদক্ষেপ প্রযোজ্য হবে। সংশোধিত বিধিমালার বিধি ৩২ এর উপ-বিধি (১) এ বলা হয়েছে- ‘‘এই বিধিমালার অন্যান্য বিধানে যা কিছুই থাকুক না কেন, যদি কোনো উৎস হতে প্রাপ্ত রেকর্ড কিংবা লিখিত রিপোর্ট হতে কমিশনের নিকট প্রতীয়মান হয় যে, চেয়ারম্যান বা সদস্য পদে প্। উপ-বিধি (২) এ বলা হয়েছে, ‘উপ-বিধি (১) এর অধীন তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার নির্বাচনি এজেন্ট বা তার নির্দেশে বা তার পক্ষে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতি।
























