10:25 am, Friday, 20 November 2026

৬৪ জেলা সাইকেল ভ্রমণ শেষে মোহনগঞ্জে ফিরলেন মুন্না

সাইকেলে চড়ে সারা বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণের লক্ষ্য পূরণ করে নিজ উপজেলা মোহনগঞ্জে ফিরেছেন রামজীবনপুর গ্রামের কৃতী সন্তান আশরাফুল ইসলাম মুন্না। ‘ভ্রমণ করলে দেশ, মন থাকবে ফ্রেশ’ এই স্লোগানকে সামনে রেখে গত ২৬ জুন তিনি তার এই দীর্ঘ অভিযাত্রা শুরু করেন। প্রায় ১৪৫ দিনের এই দীর্ঘ পথচলায় তিনি দেশের সমতল ভূমি থেকে শুরু করে দুর্গম পাহাড়ী জনপদ পর্যন্ত প্রতিটি জেলা ঘুরে দেখেছেন এবং সেখানকার ইতিহাস-ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছেন। সারা বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ সফলভাবে সম্পন্ন করে অবশেষে নিজের জন্মভূমি মোহনগঞ্জে ফিরেছেন রামজীবনপুর গ্রামের কৃতী সন্তান আশরাফুল ইসলাম মুন্না।

যাত্রাপথে মুন্নার সাইকেলের পেছনে পতপত করে উড়েছে লাল-সবুজের জাতীয় পতাকা। তিনি প্রতিটি জেলায় স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করেছেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন। তার এই সফল পরিভ্রমণ শেষে মোহনগঞ্জে পৌঁছালে তাকে স্থানীয় সর্বস্তরের মানুষ স্বাগত জানান।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, পৌর আমির রফিক আহমেদ রাসেল, পৌর সেক্রেটারি মাছুম বিল্লাহ এবং অর্থ সম্পাদক নুর মোহাম্মদসহ সংগঠনের অসংখ্য নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মুন্নার এই কীর্তিতে সন্তোষ প্রকাশ করে মোহনগঞ্জের ইউএনও আমিনা খাতুন বলেন, এই তরুণ ভ্রমণপ্রেমীদের জন্য একটি বড় দৃষ্টান্ত। তার এই সাহস যুবসমাজকে অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের ক্ষেত্রে প্রশাসনিক সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। এ বিষয়ে ইউএনও আমিনা খাতুন বলেন, মুন্নার ৬৪ জেলায় সাইকেলে ভ্রমণ যুবসমাজ, বিশেষ করে ভ্রমণপ্রেমীদের উৎসাহ জোগাবে। আমি এই তরুণকে ধন্যবাদ জানাই তার এই সাহসিকতার জন্য।

নিজের দীর্ঘ যাত্রার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে আশরাফুল ইসলাম মুন্না বলেন, প্রতিটি জেলা থেকে তিনি যে অকৃত্রিম ভালোবাসা ও আতিথেয়তা পেয়েছেন, তা তার স্মৃতির পাতায় আজীবন অমলিন হয়ে থাকবে। সবার দোয়া ও সহযোগিতার ফলেই তিনি তার স্বপ্ন পূরণে সক্ষম হয়েছেন বলে জানান এই অদম্য তরুণ।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:04:36 am, Friday, 20 November 2026