11:43 am, Thursday, 19 November 2026

বিয়ের আসরে বরকে বিষ মেশানো মিষ্টি, পণ্ড হলো আয়োজন

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠান চলাকালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আনন্দ মুহূর্তে আতঙ্কে রূপ নেয়। বুধবার বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমানের (২৫) সঙ্গে বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে সাদিয়া আক্তারের (২০) বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের আয়োজন যখন চূড়ান্ত, তখনই এক রহস্যময় ঘটনায় বরযাত্রীরা ফিরে যান।

বরের চাচাতো ভাই বজলুর রহমান ঘটনার বিবরণ দিয়ে জানান, বেলা ৩টার দিকে বরকে নিয়ে তারা কনের বাড়িতে পৌঁছান। খাওয়া-দাওয়া ও বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতিকালে বোরকা পরা এক তরুণী সেখানে উপস্থিত হন। তিনি মিষ্টির একটি পাত্র এগিয়ে দিয়ে বলেন, “এই মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।”

বজলুর রহমান জানান, মিষ্টি মুখে দিতেই বর বিষের কটু গন্ধ পান। সাথে সাথে তারা মিষ্টি পরীক্ষা করে বিষাক্ত হওয়ার সন্দেহ করেন এবং বোরকা পরা ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পান। ওই তরুণী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কনের পরিবারের সদস্য ও আত্মীয়দের কাছে জানতে চেয়েও ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। কনেপক্ষও তাকে চেনে না বলে দাবি করে।

ঘটনার পর আতঙ্কিত বরপক্ষ তাওফিকুরকে নিয়ে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেলে তাওফিকুরকে জরুরি বিভাগে আনা হয়। তার স্বজনেরা জানান তাকে বিষাক্ত মিষ্টি দেওয়া হয়েছে, তবে তিনি মিষ্টিটি খাননি। মানসিকভাবে বিপর্যস্ত বরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের ধারণা, বর পছন্দ না হওয়ায় কনে তার কোনো বান্ধবীকে দিয়ে এই কাজ করিয়েছেন যাতে বিয়ে ভেঙে যায়। স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, বরপক্ষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলে বিয়ে না করেই ফিরে গেছে। বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মেশানোর বিষয়টি লোকমুখে শোনা গেলেও এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানিয়েছেন, পুলিশের কাছে এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনো আসেনি। তিনি বলেন, বিষয়টি বিভিন্ন সূত্রে শুনেছি, তবে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুই পরিবার বিয়ের পরবর্তী সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে গ্রহণ করবে বলে জানিয়েছেন বরের স্বজনরা।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:33:24 am, Thursday, 19 November 2026