10:25 am, Friday, 20 November 2026
News Title :
রাজধানীর আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব
রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়। তবে ঠিক কী কারণে তাকে এই হেফাজতে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে খোলাসা করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে, একই দিন ভোররাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের কারণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের কথা জানানো হয়েছিল।

























