বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত আট
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী হলের ভেতরে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনায় অন্তত আটজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও সংঘর্ষের সময় বেশ কিছু মুঠোফোন ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আঘাত পেয়েছেন। যেহেতু তাদের কথামতো দুই পক্ষরই দোষ রয়েছে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক বিশ্ববিদ্যালয়ের জুনিয়র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে একটি মিছিল বের করেন। মিছিলটি বের হওয়ার সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ ও সিফাতের সঙ্গে মেজবাউলের অনুসারীদের কথা–কাটাকাটি ও পাল্টাপাল্টি হুমকির ঘটনা ঘটে। মিছিল শেষে হলে ফেরার পর পুনরায় দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে দুই পক্ষ পরস্পরকে হুমকি দেয়।
আহতদের মধ্যে রয়েছেন যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক। তাঁর অভিযোগ, যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বেই শফিকুল ইসলাম ও এ এম শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর এই হামলা চালিয়েছে। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন সদস্যসচিব শফিকুল ইসলাম ও এ এম শোয়াইব। পাল্টা দাবি জানিয়ে তায়েফ মাহমুদ বলেন, মেজবাউল কেন্দ্রীয় নেতাদের অনুমতি না নিয়েই মিছিল করেছিলেন এবং তাঁর অনুসারীরাই প্রথমে তাদের ওপর হামলা শুরু করেন। এ ছাড়া কয়েকটি মুঠোফোনও ভাঙচুর করা হয়েছে।
ঘটনাটি নিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, তিনি এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করতে পারছেন না। প্রাধ্যক্ষ বলেন, উভয় পক্ষের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। হলের সিসিটিভি ফুটেজ যাচাই করে ঘটনার প্রকৃত দোষীদের শনাক্ত করা হবে এবং তার ভিত্তিতে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমরা হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এটা আগে নিশ্চিত হতে চাই, এখানে প্রকৃত দোষী কে। তারপর তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।’।






















