5:47 pm, Tuesday, 3 November 2026

জামালপুরে গাছ থেকে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

জামালপুরের মেলান্দহে ছাগলের জন্য কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাসিন্দা আশরাফ আলী শেখের ছেলে। জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য কাঁঠালপাতা পাড়তে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী শেখ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছেন।

নিহতের ভাই আব্দুস সালাম জানান, সকালে বাড়ির পাশের একটি কাঁঠালগাছে ওঠেন তার ভাই। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর গাছ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা পরে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। স্বজনেরা তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নলছিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 08:32:58 am, Tuesday, 3 November 2026