5:03 pm, Tuesday, 3 November 2026

চকরিয়ায় বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: অস্ত্রের মুখে সর্বস্ব লুট, আহত তিন

কক্সবাজারের চকরিয়ার বরইতলী এলাকার হিন্দুপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র ডাকাত দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। মুখোশপরা ডাকাতদের দাপটে অসহায় পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়ি নিয়ন্ত্রণে নেয় তারা।

ভুক্তভোগী নারায়ণ কান্তি দে জানান, ঘরে ঢুকেই ডাকাতদল তাদের জিম্মি করে ফেলে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তিনি নিজে, তার বড় ভাই বাঁশি মোহন দে (৪৮) ও ভাতিজা প্রশান্ত দে (১৯) গুরুতর আহত হন। হামলাকারীরা আলমারি ভেঙে ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করে দ্রুত সটকে পড়ে।

ডাকাতির খবর পেয়ে সোমবার দুপুরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নিয়েছে।

ওসি আরও জানান, ভুক্তভোগী পরিবারের আহত সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। অপরাধীদের শনাক্ত করা এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশের বিশেষ টিম জোরালোভাবে কাজ শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Update Time : 08:13:34 am, Monday, 2 November 2026