10:29 am, Wednesday, 18 November 2026

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিচারের দাবি মার্কিন সদস্যের

ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারের দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসওম্যান রাশিদা তালিব।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, গাজা ও লেবাননে চলমান ভয়াবহ পরিস্থিতির জন্য গ্যালান্ট সরাসরি দায়ী। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে তিনি উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালিব লিখেছেন, ‘যুদ্ধাপরাধীরা আমাদের শহরগুলোতে অবাধে ঘুরে বেড়াবে, এমন বিষয়কে আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না।

তালিবের ভাষ্য অনুযায়ী, একজন যুদ্ধাপরাধী হিসেবে তার প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়টি গ্রহণযোগ্য নয়। এদিকে, গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে বিচারের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিয়েছে হিন্দ রাজাব ফাউন্ডেশন। উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে আয়োজিত একটি সম্মেলনে সাবেক এই প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:43:12 am, Wednesday, 18 November 2026