10:29 am, Wednesday, 18 November 2026

আমাজনের গভীর জঙ্গল থেকে বেরিয়ে এলো ২০ আদিবাসী

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের গহীন অরণ্য থেকে দীর্ঘদিন লোকালয়ের বাইরে বিচ্ছিন্নভাবে বসবাস করা প্রায় ২০ জন আদিবাসী প্রথমবারের মতো বাইরে বেরিয়ে এসেছেন। গত ১৬ নভেম্বর, সোমবার তারা মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী অঞ্চলের একটি গ্রামে পৌঁছালে স্থানীয় বাসিন্দা ও সরকারি প্রতিনিধিদের সঙ্গে তাদের যোগাযোগ ঘটে। আন্তর্জাতিক সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনাল এই ঘটনাকে একটি ঐতিহাসিক সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় পর্যায়ে গুয়াজাজারা জনগোষ্ঠীর সদস্যরা তাদের গ্রহণ করেন। এ সময় গ্রামবাসীরা তাদের খাবার দেওয়ার প্রস্তাব করলে আদিবাসীরা কাসাভা বা কন্দজাতীয় খাবারের বদলে বিশেষভাবে ইয়াম বা মিষ্টি আলু দাবি করেন। পরে সেগুলো নিয়েই তারা পুনরায় বনের গভীরে ফিরে যান। সংস্থাটি জানায়, আওয়া নামক এই জনগোষ্ঠী সাধারণত শিকার এবং বন থেকে সংগৃহীত খাবারের ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে অবৈধ গাছ কাটা, শিকারি এবং গবাদিপশু পালনকারীদের অবাধ অনুপ্রবেশে তাদের জীবনযাত্রা চরম হুমকির মুখে পড়েছে।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, আমাজনের বনাঞ্চলের কিনারায় দাঁড়িয়ে থাকা ওই জনগোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের বেশির ভাগই বস্ত্রহীন, গলায় মালা পরিহিত এবং পুরুষদের হাতে ধনুক ও লম্বা তির রয়েছে। তাদের শরীরের বেশির ভাগ অংশে পোশাক ছিল না, গলায় ছিল মালা।

মারানহাও অঞ্চলের আদিবাসী সংগঠন কোয়াপিমা জানিয়েছে, দলটির সদস্যদের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। বিশেষ করে শিশু ও বয়স্কদের অনেকে অত্যন্ত শীর্ণকায় হয়ে পড়েছেন। এ ধরনের আকস্মিক যোগাযোগ ওই জনগোষ্ঠীর জন্য বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, কারণ বাইরের মানুষের সংস্পর্শে থাকা রোগগুলোর বিরুদ্ধে তাদের কোনো রোগ প্রতিরোধক্ষমতা নেই। কারণ বাইরের মানুষের সংস্পর্শে এসে এমন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যেসব রোগের বিরুদ্ধে তাদের শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধক্ষমতা নেই।

ব্রাজিলের সরকারি সংস্থা ফুনাই বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আদিবাসীদের শারীরিক অবস্থার তথ্য বিশ্লেষণ করছে। সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বন ধ্বংস ও অব্যাহত অনুপ্রবেশের কারণে তারা নিজেদের আবাসস্থল ছাড়তে বাধ্য হয়েছেন। তাদের জন্য এটি এক গভীর সংকট। বর্তমানে বিশ্বের ১০টি দেশে প্রায় ১৯৬টি স্বেচ্ছায় বিচ্ছিন্ন জনগোষ্ঠী রয়েছে, যার ৯০ শতাংশেরও বেশি আমাজনে বসবাস করে। তাদের এই আকস্মিক উপস্থিতি আমাজনের আদিবাসীদের বসবাসের এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও বন ধ্বংসের ঝুঁকি নতুন করে সামনে এনেছে। পাশাপাশি ওই জনগোষ্ঠীর স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। আমাজনের বন ধ্বংসের ফলে তারা ক্রমেই ছোট হয়ে আসা বনাঞ্চলের মধ্যে আটকে পড়ছে।

গুয়াজাজারা সম্প্রদায়ের ‘ফরেস্ট গার্ডিয়ানস’ নামে পরিচিত কর্মীরা দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় এবং ভূমি দখলের কারণেই আওয়াদের মতো বিচ্ছিন্ন জনগোষ্ঠীর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আওয়াদের ভূখণ্ড রক্ষায় লড়াই করতে গিয়ে অনেক ফরেস্ট গার্ডিয়ান প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:13:14 am, Wednesday, 18 November 2026