5:33 pm, Monday, 9 November 2026

রাজধানীতে ককটেল ও বাসে আগুন: নাশকতার আগাম তথ্য নেই পুলিশের

রাজধানীতে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব নাশকতামূলক কর্মকাণ্ড জনমনে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। দুর্বৃত্তরা খুব সুকৌশলে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং অপরাধ সংঘটনের পরপরই মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে। সিসি ক্যামেরা বা পুলিশের উপস্থিতি নেই এমন স্পটগুলো তারা বেছে নিচ্ছে, ফলে ঘটনার সময় কাউকে হাতেনাতে ধরা সম্ভব হচ্ছে না। পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এসব নাশকতার বিষয়ে তাদের কাছে আগে থেকে কোনো সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই। কারণ তারা নানা কৌশলে নাশকতার ঘটনা ঘটাচ্ছে। পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেলে এসে নিমিষেই নাশকতা করে আবার পালিয়ে যাচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, চলতি বছরের আগস্টে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলসহ নাশকতা শুরু হয়। সেপ্টেম্বরে প্রায় অর্ধশতাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে। ওই সময় নাশকতার আশঙ্কায় সারা দেশে পুলিশকে সতর্ক করা হয়েছিল এবং কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তারও করা হয়। এরপর কিছুটা বিরতি থাকলেও শ্রমিক আন্দোলনকে ঘিরে পুনরায় এসব নাশকতা শুরু হয়েছে। বিশেষ করে গত শুক্রবার সন্ধ্যা থেকে রোববার রাত পর্যন্ত বেশ কয়েকটি বাসে আগুন দেয়া হয়েছে এবং বিভিন্ন স্থানে ককটেল ফাটানো হয়েছে। এই গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন-অঙ্গসংগঠনের সদস্যরা রয়েছে।

এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে একটি গোষ্ঠী এই পরিকল্পিত নাশকতা চালাচ্ছে। পুলিশ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে নিষিদ্ধ সংগঠনের বেশ কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্টের সঙ্গে সমন্বয় করে পুলিশের অপারেশনাল কার্যক্রম ও পিকেট ডিউটি চলমান রাখা হয়েছে।

নাশকতাকারীরা কারা এবং তাদের অর্থের জোগান কোথা থেকে আসছে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, গোয়েন্দা বিভাগ নাশকতার ইন্ধনদাতা ও বাস্তবায়নকারীদের খুঁজে বের করতে কাজ করছে। ডিবি এর আগেও ককটেল তৈরির উপাদানসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করেছিল। পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং নাশকতার উদ্দেশ্যে দাহ্য পদার্থ কেনাবেচা হচ্ছে কি না, সেদিকেও নজর রাখা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষের আতঙ্ক দূর করতে পুলিশ সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান এই কর্মকর্তা। একইসঙ্গে নাশকতাকারীরা যাতে জনগণের ক্ষতির কারণ না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে। আমরা খেয়াল রাখছি যে, নাশকতার উদ্দেশ্যে কোনো জায়গায় ক্রয়-বিক্রয় হচ্ছে কি না। এখন যেহেতু সিসিটিভি ফুটেজে সবকিছু পর্যালোচনা করা যায়, আমরা সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছি।

নাশকতা এড়াতে সারা দেশের পুলিশ সদস্যদের কঠোরভাবে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। বিশেষ করে জননিরাপত্তার প্রতি হুমকি হতে পারে এমন কর্মকাণ্ডের দিকে নজর রাখতে বলা হয়েছে গোয়েন্দা সংস্থাকে। ঘটনার পর পর পুলিশ তদন্তে নামলেও দুর্বৃত্তরা অধরা থাকায় এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়াই তাদের প্রধান হাতিয়ার। অপরাধীদের অবস্থান এবং তাদের পরিকল্পনার বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ডিএমপির গোয়েন্দা নজরদারি বর্তমানে অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:23:14 am, Monday, 9 November 2026