12:55 pm, Friday, 20 November 2026

খুলনা নগর ভবনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভবনের বাইরের সড়ক থেকে দুর্বৃত্তরা সিঁড়ি লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। তবে ঘটনাস্থলে দাহ্য কোনো বস্তু না থাকায় আগুন বড় আকারে ছড়িয়ে পড়েনি এবং কোনো বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক নগর ভবনের সামনে এসে পেট্রোল বোমাটি ছুড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন জানান, বোমাটি সিঁড়ির ওপর পড়েছিল, যার ফলে সেখানে সামান্য দাগ পড়েছে মাত্র।

তদন্তের বিষয়ে ওসি জানান, ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ শনাক্ত করেছে। জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ কোনো দলের তৎপরতার তথ্য পাওয়া যায়নি জানিয়ে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:33:15 am, Monday, 16 November 2026