10:27 pm, Sunday, 15 November 2026

পাকিস্তানের দুই প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২৪ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে বড় ধরনের সন্ত্রাসবিরোধী অভিযানে সেনাবাহিনীর এক মেজরসহ মোট চারজন সদস্য নিহত হয়েছেন। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর এসব অভিযানে মোট ২৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

আইএসপিআরের তথ্যমতে, গত ১৩ নভেম্বর থেকে বেলুচিস্তানের কোলপুর, কারদাগাপ ও নুশকির আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ১৩ ও ১৪ নভেম্বর রাতের কোলপুর অভিযানে এক আত্মঘাতী হামলাকারীসহ মোট আটজন সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ১৪ নভেম্বরের ওই অভিযানে টহলরত গাড়িবহরে সশস্ত্র কোয়াডকপ্টার ব্যবহার করে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে মেজর ওমর মিনহাস নাসির ও হাবিলদার মুহাম্মদ আদনান খান নিহত হন।

একই সময়ে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানের মির আলী, দত্তা খেল ও সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। সেখানে সংঘর্ষের ঘটনায় ১৬ জন সন্ত্রাসী নিহত হয়। এর মধ্যে আলী খেল এলাকায় ১২ জন এবং মির আলি ও দত্তা খেল এলাকায় আরও চারজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। এ অভিযানে হাবিলদার আসিমত আলি ও নায়েক আফতাব আলি নামে দুই সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। অভিযানে উদ্ধারকৃত বিপুল অস্ত্র ও গোলাবারুদ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের প্রস্তুতি ছিল বলে ধারণা করছে সেনাবাহিনী।

নিহত সন্ত্রাসীরা বিভিন্ন জঙ্গি হামলা ও নিরীহ বেসামরিক নাগরিক হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে দাবি আইএসপিআরের। অবশিষ্ট সন্ত্রাসীদের ধরতে ওই এলাকাগুলোতে তল্লাশি এখনো চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আজম-ই-ইস্তেহকাম’ কর্মসূচির আওতায় এ ধরনের সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা থামবে না। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে উগ্রবাদী তৎপরতা কয়েক গুণ বেড়ে গেছে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে পাকিস্তানে মোট সহিংসতার ৯৬ শতাংশই সংঘটিত হয়েছে এই দুই প্রদেশে। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ায় ৪৭৫ জন এবং বেলুচিস্তানে ২৬৫ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 03:33:18 am, Sunday, 15 November 2026