6:00 am, Monday, 16 November 2026

ইসরাইলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। চলমান এই হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সংগঠনটি। ‘আবু মাহমুদ’ নামে পরিচিত এই কমান্ডার রাফাহ ব্রিগেডের দায়িত্ব পালন করছিলেন। তার আগে নায়েল আবু ওবেইদ বা ‘আবু আতিয়া’ নামের আরেক কমান্ডার এই ব্রিগেডের দায়িত্বে ছিলেন, যিনি ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রাণ হারান।

এর আগে বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর ভাষ্যমতে, ওই অভিযানের লক্ষ্যবস্তু ছিল হামাসের খান ইউনুস ব্রিগেড কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং সেখানে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধা। তবে ইসরাইলি এই দাবিকে প্রত্যাখ্যান করেছে হামাস। তাদের তথ্য অনুযায়ী, ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ মোট ছয়জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন।

ইসরাইলের এই কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির অভিযোগ, চিকিৎসাকেন্দ্রের মতো সুরক্ষিত স্থানে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করা হচ্ছে এবং ইসরাইলের কথিত ‘যোদ্ধাদের লক্ষ্যবস্তু’ করার দাবি মূলত তাদের এই যুদ্ধাপরাধ আড়াল করার একটি নির্লজ্জ প্রচেষ্টা। আন্তর্জাতিক আইন অনুযায়ী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো সুরক্ষিত থাকার কথা থাকলেও তা বারবার লঙ্ঘিত হচ্ছে বলে হামাস উল্লেখ করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যস্থতাকারী রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের জরুরি পদক্ষেপ দাবি করেছে হামাস। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরবর্তী সময়ে ইসরাইলি সামরিক হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:03:11 am, Sunday, 15 November 2026