9:23 pm, Saturday, 14 November 2026

হুথিদের ওপর নিষেধাজ্ঞা বাড়াল জাতিসংঘ, স্বাগত জানাল জিসিসি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সামরিক উত্তেজনা ও হামলা অবিলম্বে এবং নিঃশর্তভাবে বন্ধের আহ্বান জানিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। গত ১২ নভেম্বর নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে ইয়েমেন-সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর পক্ষে ভোট দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দ রাখার পাশাপাশি সৌদি আরবের ওপর হুথিদের হামলা বন্ধের জোর দাবি জানানো হয়।

এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে শুক্রবার (১৩ নভেম্বর) একটি বিবৃতি দিয়েছেন জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইবি। তিনি বলেন, ‘বিশ্বাসঘাতক হুথিদের হামলা প্রত্যাখ্যান করার ক্ষেত্রে আন্তর্জাতিক অবস্থানকে সুসংহত করতে এই প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আলবুদাইবি আরও বলেন, হুথিদের হামলা বন্ধ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌ-চলাচলের ক্ষেত্রে সৃষ্ট ঝুঁকি দূর করতে এই প্রস্তাবটি একটি সুনির্দিষ্ট অঙ্গীকারে পরিণত হওয়া প্রয়োজন। এছাড়া ইয়েমেনের সার্বভৌমত্ব, ঐক্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি জিসিসির অটল সমর্থনের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:43:35 am, Saturday, 14 November 2026