8:31 pm, Friday, 13 November 2026

ব্রাজিল নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মে বড় পরিবর্তন আনল ফিফা

ব্রাজিলে অনুষ্ঠেয় ২০২৭ নারী বিশ্বকাপের ড্রয়ের নিয়মাবলীতে বড় ধরণের পরিবর্তন এনেছে ফিফা। আসন্ন এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠিত হতে আর এক মাসেরও কম সময় বাকি আছে। নতুন এই নিয়ম কার্যকর হলে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে থাকা দলগুলো বাড়তি সুবিধা পাবে।

নতুন নিয়মের প্রধান দিক হলো, র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল সেমিফাইনালের আগে একে অপরের বিপক্ষে খেলবে না। তবে এজন্য একটি বিশেষ শর্ত রয়েছে; দলগুলোকে অবশ্যই নিজ নিজ গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে হবে। ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের আদলে এই নতুন বিন্যাস তৈরি করেছে ফিফা। বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ চারে রয়েছে স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি ও ইংল্যান্ড। আগামী ৭ ডিসেম্বর চূড়ান্ত র‍্যাঙ্কিং প্রকাশের পর এই দলগুলোর অবস্থান নিশ্চিত হবে। এই নিয়ম ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের ধাঁচেই করা হয়েছে। তবে সেজন্য বড় একটা শর্ত পূরণ করতে হবে। সেদিনের অবস্থানের ওপর ভিত্তি করেই দলগুলোর অবস্থান নির্ধারিত হবে।

আগামী ১১ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর দেড়টায় রিও ডি জেনিরোর মিউজিয়াম অব মডার্ন আর্টে ড্র অনুষ্ঠান আয়োজিত হবে। তবে সেরা দলগুলো এখনো বিশ্বকাপ নিশ্চিত করার প্রক্রিয়ায় রয়েছে। যুক্তরাষ্ট্র আগামী ২৭ নভেম্বর এল সালভাদরের মুখোমুখি হবে, যেখানে জয় পেলে তারা চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে। র‍্যাঙ্কিংয়ের হিসাব ঠিক থাকলে যুক্তরাষ্ট্র ও স্পেন নকআউট পর্বের উল্টো দিকে থাকবে, ফলে তাদের দেখা হতে পারে ২৫ জুলাই মারাকানা স্টেডিয়ামের ফাইনালে। এছাড়া ইংল্যান্ডকে ইউক্রেনের বিপক্ষে ১ ও ৫ ডিসেম্বরের দুই লেগের ম্যাচ পার করতে হবে। র‍্যাঙ্কিংয়ে কোনো বদল না এলে যুক্তরাষ্ট্র পড়বে স্পেনের উল্টো দিকের অর্ধে।

স্বাগতিক ব্রাজিল সরাসরি ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে ২৪ জুন মারাকানায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে। প্রথম পটে ব্রাজিলের সাথে থাকবে সেরা র‍্যাঙ্কিংধারী আরও সাতটি দল। দ্বিতীয় ও তৃতীয় পটে থাকবে র‍্যাঙ্কিং অনুযায়ী পরবর্তী ১৬টি দল। আর চতুর্থ পটে থাকবে মার্চ মাসে সম্পন্ন হতে যাওয়া আন্তঃমহাদেশীয় প্লে-অফের তিন বিজয়ী এবং সবচেয়ে নিচের র‍্যাঙ্কের দলগুলো। ড্রয়ের ক্ষেত্রে আগের মতোই মহাদেশভিত্তিক সীমাবদ্ধতা বজায় রাখা হবে; যেখানে এক গ্রুপে ইউরোপের সর্বোচ্চ দুটি দল এবং অন্য যেকোনো মহাদেশের একটি দল থাকতে পারবে।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:43:19 am, Friday, 13 November 2026