8:31 pm, Friday, 13 November 2026

হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার জন্য ইইউর ওপর সৌদি আরবের চাপ

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি করছে সৌদি আরব। গত ১২ নভেম্বর ইউরোপীয় ইউনিয়নের অন্তত ছয়জন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই রিয়াদ এই উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন এখনও দ্বিধাবিভক্ত। ইইউ কর্তৃপক্ষের শঙ্কা, হুথিদের সন্ত্রাসী হিসেবে ঘোষণা করলে দীর্ঘস্থায়ী ইয়েমেনের শান্তি প্রক্রিয়া বড় ধরনের বাধাগ্রস্ত হতে পারে। গত এক দশকেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ নতুন রূপ নেওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে হুথিরা।

ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে হুথিদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা জারির পাশাপাশি গোষ্ঠীটির ১২ জন কমান্ডারের সম্পদ জব্দ করার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে হুথিদের মূল পৃষ্ঠপোষক ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইইউ। তবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া কিংবা কানাডার মতো পশ্চিমা দেশগুলো যেভাবে হুথিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে, ইউরোপীয় ইউনিয়ন এখনও সেই অবস্থানে পৌঁছাতে পারেনি।

২০১৪ সালে রাজধানী সানা থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে উৎখাত করার পর থেকেই হুথিরা ক্ষমতা সংহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর থেকেই দেশটির বৈধ সরকারের সমর্থনে হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক জোটে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:23:18 am, Friday, 13 November 2026