7:00 pm, Wednesday, 11 November 2026

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা

আগামী ১৪ নভেম্বর ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে ফিলিস্তিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ইরান ফুটবল দলের। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার জের ধরে দলটিকে বহনকারী বিমান বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। এই জটিলতায় বিমানটি গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ইরানে ফিরে যেতে বাধ্য হয়।

ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। বসরা বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ইরানি বিমানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাধ্যবাধকতা থাকায় তাদের অবতরণ করতে দেওয়া সম্ভব হয়নি। বিমানটি অবতরণ করতে না পেরে শেষ পর্যন্ত ইরানের আবাদান বিমানবন্দরে ফিরে যায়। তবে বসরায় অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, আকাশপথে পৌঁছাতে না পারলেও দেশটির ফুটবল দল সড়কপথে বসরায় ভ্রমণ করবে।

ইরানের এই ফুটবল দল বসরায় আয়োজিত চারজাতি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য রওনা হয়েছিল, যেখানে তাদের সাথে স্বাগতিক ইরাক, লেবানন ও ফিলিস্তিনও খেলবে। ইরাকি কর্তৃপক্ষের ভাষ্যমতে, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়িয়ে চলতেই বিমানটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। মূলত ২৩ সেপ্টেম্বরের পর থেকে যেসব আন্তর্জাতিক কোম্পানি ইরানি এয়ারলাইনগুলোর সাথে ব্যবসায়িক সম্পর্ক রাখবে, তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন।

ইরানি বিমান চলাচলের ওপর মার্কিন এই নিষেধাজ্ঞার প্রভাব বেশ গভীর। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অতীতে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, যেসব বিমানবন্দর ইরানি এয়ারলাইনগুলোকে সেবা দেবে, সেগুলো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে এবং এমনকি সেগুলোকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করা হতে পারে। এই শাস্তিমূলক ব্যবস্থার হাত থেকে বাঁচতেই গত সেপ্টেম্বর থেকে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল নিষিদ্ধ রেখেছে ইরাক।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:03:52 am, Wednesday, 11 November 2026