8:31 pm, Friday, 13 November 2026

মালদ্বীপকে হারিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপসেরা হতে ভারতের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। তবে নওশাদ মুসার শিষ্যরা কেবল ড্র নয়, বরং মালদ্বীপকে ১-০ ব্যবধানে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে। এই জয়ে ‘বি’ গ্রুপ থেকে শতভাগ সাফল্যের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করেছে ৯ বারের চ্যাম্পিয়ন ভারত। আগামী ম্যাচে তাদের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ থেকে উঠে আসা রানার্সআপ দল। গতকাল পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সুহাইল আহমেদ ভাট। এর আগে আসরের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত, যেখানে সুহাইল জোড়া গোল করেছিলেন। অন্যদিকে, মালদ্বীপ পাকিস্তানের কাছে ৩-০ গোলে হেরে দুই ম্যাচ খেলেই শূন্য হাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো। গ্রুপে ভারত ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে এবং এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে পাকিস্তান।

ম্যাচের ৩৭তম মিনিটে মালদ্বীপের ডিফেন্ডার ইউসুফের ভুলে বল পেয়ে যান ভারতের আব্দুল রাবিহ। তাকে বাধা দিতে গিয়ে বক্সের ভেতর ফাউল করে বসেন ইউসুফ। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ৩৯তম মিনিটে স্পটকিক নিতে আসেন সুহাইল ভাট। ঠাণ্ডা মাথায় মালদ্বীপের গোলরক্ষককে পরাস্ত করে তিনি বল জালে জড়ান। পিছিয়ে পড়ার পর মালদ্বীপ ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালালেও ভারতের রক্ষণভাগে খুব একটা সুবিধা করতে পারেনি। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করতে ভারত বদলি খেলোয়াড় নামিয়ে আক্রমণের গতি বাড়ায়, যার বিপরীতে মালদ্বীপও বেশ কিছু পাল্টা আক্রমণ গড়ে তোলে। ভারতের গোলরক্ষক প্রিয়াংশ দুবে দলকে এগিয়ে রাখতে দারুণ ভূমিকা পালন করেন। ৫১ ও ৫৫তম মিনিটে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে তিনি বিপদমুক্ত করেন রক্ষণভাগ। শেষ দিকে মালদ্বীপের বদলি খেলোয়াড় হামদান বক্সের বাইরে থেকে জোরালো শট নিলে দুবে তা ক্ষিপ্রতায় বারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:14:42 am, Friday, 13 November 2026