7:00 pm, Wednesday, 11 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ফাঁকা বুলি: জন এফ. ড্যানিলোভিচ

ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো বাস্তব সম্ভাবনা নেই বলে মত প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক ডেপুটি চিফ অব মিশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিক জন এফ. ড্যানিলোভিচ। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, হাসিনার দেশে ফেরার ঘোষণাটি মূলত একটি ‘ফাঁকা বুলি’। তার মতে, দেশে দলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখা এবং বর্তমানে রাজনীতির মাঠে গুরুত্ব হারিয়ে ফেলার আলোচনা থেকে দৃষ্টি সরানোর উদ্দেশ্যেই তিনি এমন ঘোষণা দিয়েছেন।

সম্প্রতি নিজের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনা অনুরোধ জানিয়েছেন। এই বিষয়টি সামনে আসার পর তার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়। তবে ড্যানিলোভিচ একে কোনো বাস্তব প্রস্তুতি হিসেবে দেখছেন না। বরং তিনি মনে করেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক পুনর্স্থাপনের পথে নয়াদিল্লিতে হাসিনার দীর্ঘস্থায়ী অবস্থান ভারতের জন্য কূটনৈতিকভাবে ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছে।

সাবেক এই মার্কিন কূটনীতিকের ভাষ্যমতে, ভারতের নীতিনির্ধারণী মহলের একাংশ হয়তো এখনো বিশ্বাস করে যে, হাসিনা ও তার দল ভারতের প্রভাব বিস্তারের মাধ্যম হিসেবে কার্যকর হতে পারে। যদিও তিনি নিশ্চিত যে, নরেন্দ্র মোদি সরকার বুঝতে পেরেছে হাসিনার উপস্থিতি তাদের জন্য সমস্যার সৃষ্টি করছে। ড্যানিলোভিচ দৃঢ়তার সঙ্গে বলেন, মোদি সরকার এখন হাসিনা-সংক্রান্ত এই সমস্যার একটি সমাধান চাইবে এবং এই প্রক্রিয়ায় তৃতীয় কোনো দেশে হাসিনার স্থায়ীভাবে বসবাসের বিষয়টিও উঠে আসতে পারে।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:53:13 am, Wednesday, 11 November 2026