7:00 pm, Wednesday, 11 November 2026

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী ঘর বানাবে মালয়েশিয়া

মালয়েশিয়ার সাধারণ মানুষের আবাসন সংকট নিরসনে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দেশটিতে পাঁচ লাখ সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণ করা হবে। এটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং ২০৩৫ সাল নাগাদ মোট দশ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে মোট ১০ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণের বৃহত্তর লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার।

গত মঙ্গলবার কুয়ালালামপুরের মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে (এমআইটিইসি) আন্তর্জাতিক নির্মাণ সপ্তাহ (আইসিডব্লিউ) ও বিল্ডএক্সপো মালয়েশিয়া ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্মাণশিল্পের অগ্রগতি কেবল অবকাঠামোগত পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের বাস্তব চাহিদাকে গুরুত্ব দেওয়া জরুরি। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিল্প খাতের সমন্বিত উদ্যোগে মালয়েশিয়া নির্মাণ প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতা আরও বাড়াতে পারবে।

আনোয়ার ইব্রাহিম নির্মাণখাতে পরিবেশ সংরক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন। তিনি সতর্ক করে বলেন, সঠিক পরিকল্পনা না থাকলে শহরগুলো শুধু কংক্রিটের জঙ্গলে পরিণত হবে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের শান্তি ও জীবনমান মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তাই ভবনের নকশায় নান্দনিকতা ও স্থানীয় ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর পরামর্শ দেন তিনি। ভবন নির্মাণে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি স্থাপনার নকশায় নান্দনিকতা ও স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির পরিচয় ফুটিয়ে তুলতে হবে।

আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জানান, নির্মাণশিল্পে ত্রিমাত্রিক কংক্রিট মুদ্রণ প্রযুক্তি বা থ্রিডি প্রিন্টিংয়ের প্রয়োগ বাড়াতে গণপূর্ত মন্ত্রণালয় ও নির্মাণশিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। এই প্রযুক্তির বিকাশে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিবিড় সহযোগিতার ওপর তিনি জোর দেন।

প্রশিক্ষণের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি আমদানি করলেই হবে না, বরং স্থানীয় কর্মী ও ঠিকাদারদের এই আধুনিক ব্যবস্থা আয়ত্ত করতে হবে। নিজস্ব উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের প্রয়োজন অনুযায়ী আবাসন খাতকে আরও আধুনিক ও টেকসই করে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, এবারের প্রদর্শনীতে আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:13:14 am, Wednesday, 11 November 2026