7:00 pm, Wednesday, 11 November 2026

স্বরাষ্ট্রমন্ত্রী |: বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি ঠিক নয়

রাতের আঁধারে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ বা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা তৈরির মাধ্যমে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করার সুযোগ নেই। মঙ্গলবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। তিনি সাফ জানিয়ে দেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিনিয়োগের উপযোগী পরিবেশ রক্ষায় সরকার বদ্ধপরিকর। মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু সহযোগী দেশের ভেতরে ও সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে। অস্থিতিশীলতা সৃষ্টির এই নীলনকশা মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলে বিজিবি, শিল্প পুলিশ ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। মালিক ও শ্রমিক সংগঠনের সাথে ধারাবাহিক আলোচনার মাধ্যমে এসব এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করেছে, যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত না হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, পুলিশের নিজস্ব তথ্যাবলি বিশ্লেষণ করলে দেখা যায়, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে অপরাধের হার বেশ কম। প্রকৃত পরিস্থিতির তুলনায় বিচ্ছিন্ন ঘটনার তথ্য আংশিক উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তারের কথা উল্লেখ করে তিনি হুশিয়ারি দেন যে, দেশজুড়ে যেকোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। কিন্তু আগের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও আপেক্ষিক তুলনা না করে আংশিক তথ্য তুলে ধরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

সীমান্তের ওপারে ও দেশের ভেতরে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজনবোধে উপযুক্ত সময়ে তা জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:53:58 am, Wednesday, 11 November 2026