5:23 pm, Monday, 9 November 2026

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলজে আইগনার

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাভারিয়ার অভিজ্ঞ রাজনীতিক ইলজে আইগনারকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। গত রোববার নিজের মধ্য-ডানপন্থী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। নির্বাচিত হলে আইগনার হবেন জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, জোটের দলগুলোকে একজন অভিন্ন প্রার্থীর বিষয়ে একমত হতে হয়। যুক্তরাষ্ট্র বিশ্বব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে: জার্মানির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট আইনে স্বাক্ষর করে তা কার্যকর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন।

বাভারিয়া রাজ্য পার্লামেন্টের বর্তমান স্পিকার আইগনার ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সিএসইউ বাভারিয়া অঞ্চলে সিডিইউর সহযোগী দল হিসেবে পরিচিত। আজ সোমবার সিডিইউ ও সিএসইউর যৌথ বৈঠকে এই মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে তাঁর প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে উঠবে। জার্মানির বর্তমান ক্ষমতাসীন জোটে সিডিইউ, সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) জোট রয়েছে। এসপিডি এর আগেই প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থনের কথা জানিয়ে রেখেছে।

দেশটির নিয়ম অনুযায়ী, ফেডারেল কনভেনশন নামে বিশেষ এক সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। আগামী ৩০ জানুয়ারি এই সম্মেলনের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট বেছে নেওয়া হবে। তিনি বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি হবেন। এসপিডি নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৭ সালের মার্চে তাঁর দ্বিতীয় দফার মেয়াদ শেষ হবে। শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই এই বিশেষ সম্মেলন ডাকা হয়।

৬১ বছর বয়সী আইগনার ১৯৯৮ সালে জার্মানির কেন্দ্রীয় পার্লামেন্টে নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন।

সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের কৃষিমন্ত্রী হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে যান এবং ২০১৮ সালে রাজ্য পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সিএসইউ বছরের শুরুতেই তাঁর নাম প্রস্তাব করেছিল, তবে মের্ৎস বিকল্প প্রার্থীদের কথা বিবেচনায় রাখায় সিডিইউ সমর্থনে কিছুটা বিলম্ব হয়, যা দল দুটির মধ্যে কিছুটা অস্বস্তি তৈরি করেছিল। তবে মের্ৎস বিকল্প প্রার্থীদের কথা বিবেচনা করায় সিডিইউ তাঁকে সমর্থন জানাতে দেরি করে। এতে দল দুটির মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

জার্মানিতে প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তিনি আইন পাস ও মন্ত্রীদের নিয়োগের মতো কাজগুলো সম্পাদন করেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারী এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 05:03:19 am, Monday, 9 November 2026