2:32 pm, Friday, 6 November 2026

যুক্তরাষ্ট্রের নির্বাচনে মামদানির সমর্থিত তিন প্রার্থীর জয়

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানির সমর্থিত তিন কংগ্রেস প্রার্থী বিজয় লাভ করেছেন। ব্র্যাড ল্যান্ডার, দারিয়ালিজা আভিলা শেভালিয়ের এবং ক্লেয়ার ভালদেজ জয়ী হওয়ার মধ্য দিয়ে প্রতিনিধি পরিষদে তিনটি আসন নিশ্চিত করেছেন মামদানির মিত্ররা। তাদের এই সাফল্যে নিউইয়র্কের রাজনীতিতে মামদানির প্রভাব এখন সিটি হল ছাড়িয়ে কংগ্রেস পর্যন্ত বিস্তৃত হলো। ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট রাজনীতির এই উত্থানকে অনেক বিশ্লেষক ‘মামদানিস্তান’ হিসেবে অভিহিত করছেন।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, নিউইয়র্কের ১০তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ড্যানিয়েল গোল্ডম্যানকে পরাজিত করেছেন ব্র্যাড ল্যান্ডার। অন্যদিকে, ১৩তম আসনে শক্তিশালী প্রতিপক্ষ আদ্রিয়ানো এসপাইয়াত্তকে হারিয়ে জয় পেয়েছেন আভিলা শেভালিয়ের এবং ৭ম আসনে বিজয়ী হয়েছেন ক্লেয়ার ভালদেজ। বিশ্লেষকদের মতে, এই জয় কেবল ডেমোক্র্যাট-অধ্যুষিত আসনে জয়লাভ নয়, বরং দলের প্রতিষ্ঠিত নেতাদের চ্যালেঞ্জ জানিয়ে প্রাইমারিতে জয়ের ধারাবাহিকতা রক্ষার প্রতিফলন।

এই ফলাফলকে যুক্তরাষ্ট্রে প্রগতিশীল ও গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাজনীতির ক্রমবর্ধমান প্রভাবের বড় নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। এই সাফল্যের বিষয়ে সিনেটর বার্নি স্যান্ডার্স নিজের প্রতিক্রিয়ায় এটিকে আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় প্রগতিশীল বিজয় বলে মন্তব্য করেছেন। বিজয়ী প্রার্থীরা অনেকেই নিজ নিজ নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থান নিয়েছিলেন, যা ভোটারদের আকৃষ্ট করতে সহায়তা করেছে। যেমন, ল্যান্ডার ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা প্রদানের বিরোধিতা করেন এবং আভিলা শেভালিয়ের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি আন্দোলনে সক্রিয় ছিলেন।

নতুন এই কংগ্রেস সদস্যরা আগামী জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণ করবেন। কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরের রাজনৈতিক সমীকরণে বড় ধরণের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় মেয়র জোহরান মামদানি সংক্ষেপে লিখেছেন, ‘আমেরিকায় আবার সকাল হলো।’

Please Share This Post in Your Social Media

Update Time : 05:13:32 am, Friday, 6 November 2026