2:33 pm, Friday, 6 November 2026

কাতারের উপকূলে বাণিজ্যিক ট্যাংকারে রহস্যময় হামলা, হরমুজে অগ্নিকাণ্ড

পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কাতার উপকূলের কাছাকাছি একটি বাণিজ্যিক ট্যাংকার অজ্ঞাত প্রক্ষেপকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় জাহাজের ক্ষয়ক্ষতি বা ক্রুদের বর্তমান অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হামলাটি ড্রোন নাকি মিসাইল ছিল, তা তদন্ত সাপেক্ষ।

একই দিনে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের তথ্য দিয়েছে। বাহিনীর দাবি অনুযায়ী, অননুমোদনহীন জলপথ ব্যবহার করে পারাপারের চেষ্টাকালে দুটি তেলবাহী ট্যাংকার ও একটি উদ্ধারকারী টাগবোটে এই দুর্ঘটনা ঘটে। এরমধ্যে একটি ট্যাংকার মাইন বিস্ফোরণের কবলে পড়ে এবং অন্য একটি সুপারট্যাংকারে আগুন ধরে যায়। আগুন নেভাতে এগিয়ে যাওয়া টাগবোটটিও পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়।

এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই কাতারের রাষ্ট্রীয় এলএনজি পরিবহন সংস্থা ‘নাকিলাত’ জানিয়েছে, গত ৩০ অক্টোবর পারস্য উপসাগর অতিক্রম করার সময় তাদের এলএনজিবাহী জাহাজ ‘আল মায়েদা’ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সংস্থাটি নিশ্চিত করেছে যে, ওই ঘটনায় কোনো ক্রু আহত হননি এবং জাহাজের পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে জাহাজটি নিরাপদ অবস্থায় সচল রয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে কাতার বর্তমানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্প্রতি জানিয়েছিলেন, মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবসমূহ উভয় পক্ষ গুরুত্বের সাথে পর্যালোচনা করছে এবং সংলাপের প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। তবে নতুন করে জাহাজ হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:53:22 am, Friday, 6 November 2026