ইয়েমেনি বাহিনীর: ৪৪০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার
ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী। দেশটির সরকারি সংবাদ সংস্থা সাবার তথ্য অনুযায়ী, ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামক অভিযানে এখন পর্যন্ত ৪৪০ জন হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, গত ৫ অক্টোবর থেকে রাজধানী সানা ও হুথি-নিয়ন্ত্রিত এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে এই অভিযান শুরু হয়।
অভিযানের অগ্রগতির বিষয়ে কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানান, এ পর্যন্ত সরকারি বাহিনী প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালিয়েছে। এর মাধ্যমে হুথিদের সামরিক সক্ষমতা কমিয়ে আনা হয়েছে। এই হামলায় হুথিদের ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র হয় ধ্বংস করা হয়েছে, নতুবা অকেজো করে দেওয়া হয়েছে। তার মতে, চলমান এই অভিযানে হুথিরা উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে।
অভিযান শুরুর পর এক মাস অতিক্রান্ত হলেও সংঘাত এখনো নিরসন হয়নি। বড় ধরনের কোনো কৌশলগত অগ্রগতি অর্জনের বদলে লড়াইটি এখন পালটাপালটি হামলা এবং সামরিক অবস্থান ধরে রাখার দীর্ঘস্থায়ী প্রতিযোগিতায় রূপ নিয়েছে। উভয় পক্ষের মধ্যেই এখন তীব্র সংঘাত ও অস্থিরতা চলমান রয়েছে।





















