7:21 pm, Wednesday, 4 November 2026

জ্বালানি খাতে ব্রুনাইয়ের বিনিয়োগ আহ্বান করল বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাতের অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি জ্বালানি অংশীদারত্ব গড়ে তোলার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের পার্শ্ববৈঠকে এই আহ্বান জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে এক বৈঠকে বাং।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্কের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় ইসলামী ব্যাংকিং খাতেও ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান জানান।

শ্রমবাজার ও জনশক্তি সহযোগিতা প্রসঙ্গে হুমায়ুন কবির উল্লেখ করেন যে, ব্রুনাইয়ের প্রয়োজনের আলোকে দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। জবাবে ব্রুনাইয়ের মন্ত্রী দেশটির অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করে কর্মী নিয়োগ অব্যাহত থাকার আশা প্রকাশ করেন। বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Update Time : 09:16:12 am, Wednesday, 4 November 2026