2:19 pm, Wednesday, 4 November 2026

বিশ্বকাপ থেকে ফেরা অনূর্ধ্ব-১৫ ফুটবলারদের আর্থিক পুরস্কার ঘোষণা

ফিফা আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে অংশ নিয়ে দেশে ফেরা কিশোর ফুটবলাররা পেলেন আর্থিক পুরস্কার। টুর্নামেন্টের পঞ্চম স্তরে রানার্সআপ হওয়া বাংলাদেশ ১৮৭টি দেশের মধ্যে ১৩০তম স্থান অধিকার করেছে। আজারবাইজানের বাকু থেকে ফেরার পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) তাদের সংবর্ধনা দেওয়া হয়। এই আসরে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ১৮৭ দেশের মধ্যে ১৩০ তম হয়েছে। বিশ্বকাপে আমাদের ছেলেদের এই পারফরম্যান্স সেটারই প্রদর্শন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় দলের ফুটবলারদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনপ্রতি ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের সবাইকে আজ ৫০ হাজার টাকা করে দিয়েছেন। এর আগে ফাইনালে সেন্ট্রাল আফ্রিকার বিপক্ষে হারের পর তিনি ১০ লাখ টাকা বোনাস প্রদানের ঘোষণা দিয়েছিলেন। আমাদের ফুটবলারদের সম্ভাবনা রয়েছে, সেটা সত্যি।

টুর্নামেন্টে বাংলাদেশ পাঁচ নম্বর স্তরে রানার্সআপ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন কয়েকজন খেলোয়াড়। বিশেষ করে গোলরক্ষক শ্রীনাথ হালদার দুটি ম্যাচে টাইব্রেকারে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন। অনেক ফুটবলারই অন্য দেশের ক্লাবের নজর কেড়েছেন। বয়স ভিত্তিক পর্যায়ের প্রতিভা যেন হারিয়ে না যায়, সে বিষয়ে দায়িত্ব নেওয়ার কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি জানান, দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তাদের বড় ফুটবলার হিসেবে গড়ে তুলতে বাফুফেকে মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ করে তারা যেন বড় ফুটবলার হতে পারে এই বিষয়টি বাফুফে দেখবে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, তৃণমূল ফুটবল নিয়ে তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবেই এই দল গঠিত হয়েছে। প্রায় এক বছর দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্ট আয়োজন করে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে ক্যাম্পের মাধ্যমে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। ভবিষ্যতেও অনুশীলনের এই ধারাবাহিকতা বজায় রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন। অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ফুটবলারদের নিয়ে বিশ্বকাপের আয়োজন করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা (ফিফা)।

Please Share This Post in Your Social Media

Update Time : 07:34:12 am, Wednesday, 4 November 2026