রেকর্ড রান উৎসবে শ্রীলঙ্কাকে হারিয়ে ইংল্যান্ডের জয়
পাকিস্তান ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ম্যাচে রানের উৎসবে মেতেছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। গাদ্দাফি স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে মোট ৭১৭ রান সংগৃহীত হয়েছে, যেখানে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। তারা শ্রীলঙ্কাকে ৫৫ রানে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮৬ রান সংগ্রহ করে, যা এই স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রানের নতুন রেকর্ড। দলীয় ১৬৩ রানে প্রথম উইকেট হারানোর পরও ইংল্যান্ডের রানের গতি কমেনি।
ইংল্যান্ডকে বিশাল সংগ্রহের পথে এগিয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বেন ডাকেট। এই বাঁহাতি ব্যাটার ১৩২ বলে ২৪টি চারের সাহায্যে ১৬৭ রানের ঝলমলে এক ইনিংস খেলেন। এছাড়া টম ব্যান্টন ৭৫ বলে ৭৪ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। অধিনায়ক হ্যারি ব্রুক ৩৪ বলে ৪৪, উইল জ্যাকস ২১ বলে ৩০ এবং জর্ডান কক্স ২৭ বলে ৪৩ রান করেন। শেষদিকে স্যাম কারান ১২ বলে অপরাজিত ২১ রান করে দলের সংগ্রহকে ৩৮৬-তে পৌঁছে দেন। শ্রীলঙ্কার হয়ে এশিথা মালিঙ্গা ১০ ওভারে ১০১ রান দিয়ে একটি উইকেট পান। এছাড়া আসিথা ফার্নান্দো দুটি এবং দিলশান মাদুশঙ্কা একটি উইকেট শিকার করেন। আসিথা ফার্নান্দো ৬৩ রান দিয়ে দুটি এবং দিলশান মাদুশঙ্কা ৬৪ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।
৩৮৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুতেই কামিন্দু মেন্ডিসের উইকেট হারায়। এরপর অ্যাভিশকা ফার্নান্দো ৫০ বলে ৪৮ রান করে বিদায় নেন। তবে দলের হাল ধরেন কুশল মেন্ডিস ও পাভান রাথনায়েকে। কুশল ৭১ বলে আটটি চার ও পাঁচটি ছক্কায় ৮৯ রান করেন। রাথনায়েকে ৭৭ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১১৮ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন। শেষদিকে জানিথ লিয়ানাগে ২৭ এবং সাহান আরাচ্চিগে ৩০ রান করে জয়ের আশা জিইয়ে রাখলেও ৪৫.১ ওভারে ৩৩১ রানে অলআউট হয় লঙ্কানরা। ৪২.৩ ওভারে ৬ উইকেটে ৩১৫ রান করা শ্রীলঙ্কা শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে জয় থেকে ছিটকে যায়। সনি বেকারের বলে মাত্র ৪ রান করে ফেরেন কামিন্দু মেন্ডিস। জানিথ লিয়ানাগে ১৭ বলে ২৭ এবং সাহান আরাচ্চিগে ২৪ বলে ৩০ রান করে তাকে সহায়তা করেন। তখনও জয়ের জন্য প্রয়োজন ছিল ৭২ রান, হাতে ছিল চার উইকেট।
ইংলিশ বোলারদের মধ্যে লিয়াম ডসন ১০ ওভারে মাত্র ৪৯ রান খরচ করে চারটি উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন। সনি বেকার দুটি উইকেট পান। এছাড়াও স্যাম কারান, জো রুট এবং হেনরি ক্রোকম্ব একটি করে উইকেট দখল করেন। ম্যাচে দুই দলের ব্যাটারদের দাপটে সবমিলিয়ে ৭১৭ রানের জমজমাট লড়াই দেখল দর্শকরা।



















