3:09 pm, Friday, 30 October 2026

নেতানিয়াহুর জোট ছাড়ল ইউটিজে, ক্ষমতায় ফেরা নিয়ে অনিশ্চয়তা

ইসরাইলের পার্লামেন্ট নেসেটের নির্বাচনে কোনো দল বা জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়নি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের লক্ষ্যপূরণে ব্যর্থ হওয়ায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। এমন পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন শাসকজোট বড় ধরনের ধাক্কা খেয়েছে। তার জোটে থাকা রক্ষণশীল হেরাডি ইহুদিদের দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) জোট ছাড়ার আগ্রহ প্রকাশ করায় নেতানিয়াহুর প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তবে ভোটগণনা শেষ হতেই বড় ধাক্কা খেলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন। ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন কি না, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জল্পনা। ফলে তারা দূরে সরে গেলে প্রধানমন্ত্রী পদে নেতানিয়াহুর প্রত্যাবর্তন কার্যত অসম্ভব।

নির্বাচনের চূড়ান্ত ফলাফলে লিকুদ পার্টির নেতৃত্বাধীন শাসকজোট মোট ৫৩টি আসন পেয়েছে। এর মধ্যে লিকুদ এককভাবে ২৭টি এবং ইউটিজে ৭টি আসন লাভ করে। নেতানিয়াহুর অন্য সহযোগীদের মধ্যে রয়েছে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত, যারা ৭টি আসন পেয়েছে। এছাড়া আরিয়ে দেরদিহর নেতৃত্বাধীন দল ‘শাস’ ৬টি এবং বেজ়ালেল স্মোত্রিচের ‘রিলিজিয়াস জায়োনিস্ট পার্টি’ (আরজেডপি) ৬টি আসন নিশ্চিত করেছে। অন্যদিকে, বিরোধী নেতা গাদি আইজ়েনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। এই জোটে আইজ়েনকোটের দল ইয়াশার এককভাবে ২১টি, বি’ইয়াসাদ ১২টি, ‘দ্য ডেমোক্র্যাটস’ ৮টি এবং ইয়াসরাইল বেইতেনু ৭টি আসন জিতেছে। অবশিষ্ট ১৯টি আসন পেয়েছে আরব মুসলিমদের দু’টি সংগঠন, যার মধ্যে জয়েন্ট লিস্ট ১২টি এবং মনসুর আব্বাসের দল রা’আম ৮টি আসনে জয়ী হয়েছে। নেসেটের মোট ১২০টি আসনের মধ্যে কোনো পক্ষই ম্যাজিক ফিগার স্পর্শ করতে না পারায় সরকার গঠন নিয়ে দোটানায় পড়েছে ইসরাইলের রাজনীতি। নেসেটের মোট আসনসংখ্যা ১২০। অ্যাসকেনেজ়ি (ইউরোপ থেকে আগত) ইহুদি সম্প্রদায়ের নেতা নেতানিয়াহুর সহযোগী অন্য দলগুলোর মধ্যে জাতীয় নিরাপত্তামন্ত্রী তথা মিজরাহি (পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাবাসী) ইহুদি জনগোষ্ঠীর নেতা ইতামার বেন গভিরের দল ওৎমা ইহুদিত ৭টি।

Please Share This Post in Your Social Media

Update Time : 04:17:56 am, Friday, 30 October 2026