2:47 pm, Thursday, 29 October 2026

নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা জোরালো

ইসরাইলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

বুধবার (২৮ অক্টোবর) ভোট গণনার প্রায় ৮৬ শতাংশ শেষ হওয়ার পর তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পার্লামেন্ট নেসেটের ১২০টি আসনের মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি ও অতি-ধর্মীয় দলগুলোর জোট ৫৩টি আসন পেতে পারে। অন্যদিকে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেতে পারে ৪৮টি আসন। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হলেও চিত্রটি একই রয়ে গেছে। বুধবার (২৮ অক্টোবর) ভোট গণনার প্রায় ৮৬ শতাংশ শেষ হওয়ার পর ইসরাইলের তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের পূর্বাভাসে বলা হয়, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর ডানপন্থি, কট্টর ডানপন্থি ও অতি-ধর্মীয় দলগুলোর জোট ৫৩টি আসন পেতে পারে।

নির্বাচনে বড় কোনো জয় না পেলেও ইহুদি ভোটারদের প্রত্যাশিত সমর্থন পাওয়ায় নেতানিয়াহুর ক্ষমতা থেকে বিদায় নেওয়া কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার গঠন নিয়ে আলাপ-আলোচনা চলাকালে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর দায়িত্ব পালন করার সম্ভাবনা বেশ জোরালো হয়েছে। তিনি আগামী বছর আরেকটি নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

যদিও তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতার কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবুও ইরানের সঙ্গে চলমান উত্তজনা বা যুদ্ধসহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের হাতে থাকে। ইসরাইলি ডেমোক্রেসি ইনস্টিটিউটের গবেষক গাই লুরি জানান, আনুষ্ঠানিক ক্ষমতার দিক থেকে এটি নিয়মিত সরকারের সমান হলেও, এ ধরনের প্রশাসনের ক্ষেত্রে বাড়তি সংযম বজায় রাখা এবং কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত হতে পারে।

বুধবার দিনগত রাত ৩টার দিকে নিজের দল লিকুদের সমর্থকদের সামনে বক্তব্য রাখার সময় নেতানিয়াহু একটি শক্তিশালী ডানপন্থি জাতীয় সরকার গঠনের আহ্বান জানান। বক্তব্যে তিনি ইরানের হুমকি ‘চিরতরে দূর করার’ জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামনে ইতিহাসের এক অনন্য সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করেন। তার এই মন্তব্যের মাধ্যমে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান চালানোর ইঙ্গিত পাওয়া গেছে।

এই নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নেতানিয়াহু খুব ভালো করেছেন। ট্রাম্পের দাবি, নিজের দেওয়া সমর্থন নির্বাচনে নেতানিয়াহুকে বেশ সহায়তা করেছে, যা দিয়ে তিনি ও ইসরাইলের প্রধানমন্ত্রী মিলে ইরানের বিরুদ্ধে তাদের অভিযান চূড়ান্তভাবে শেষ করতে পারবেন। তথ্যসূত্র: সাউথ মর্নিং চায়না পোস্ট।

Please Share This Post in Your Social Media

Update Time : 07:57:07 am, Thursday, 29 October 2026