3:40 pm, Friday, 30 October 2026

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

জাপানের টোকিও থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি শনাক্ত হলে যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়। কারিগরি পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামতের পর বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ঢাকার পথে ছেড়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় উড়োজাহাজটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে যাত্রা স্থগিত করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত একটি সংকেত ভেসে ওঠে। নিরাপত্তার খাতিরে পাইলট সাথে সাথে উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন। এরপর কন্ট্রোল টাওয়ারের সাথে আলোচনার মাধ্যমে উড়োজাহাজটিকে পুনরায় পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি যাত্রীদের অবহিত করেন এবং বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর প্রকৌশলীরা দ্রুত উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা শুরু করেন এবং ত্রুটি নিরসন করেন। সবকিছু স্বাভাবিক নিশ্চিত হওয়ার পরই পুনরায় যাত্রার অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য যে, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। এছাড়া জাপানি বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাব্যক্তিদের সাথেও তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং জাপানি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথেও মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:54:39 am, Friday, 30 October 2026