3:10 pm, Friday, 30 October 2026

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

চার দিনের আনুষ্ঠানিক জাপান সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ২৯ অক্টোবর জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে এবং বাংলাদেশ সময় রাত ৭টা ৫৫ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।

গত ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপানে যান। এই সফরের মূল কেন্দ্রবিন্দু ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক। উভয় নেতা দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সফরকালে তিনি জাপানের বেশ কয়েকটি বেসরকারি বড় কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টি এ সফরের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। জাপানি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান জানানোর পাশাপাশি পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ককে কীভাবে নতুন উচ্চতায় নেওয়া যায়, তা নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিশদ আলোচনা হয়েছে। জাপানের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বিনিয়োগের নতুন সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। দ্বিপক্ষীয় বৈঠক, ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা এবং প্রবাসী কমিউনিটির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে চার দিনের এই ফলপ্রসূ সফর শেষ করে প্রধানমন্ত্রী দেশে ফিরলেন।

Please Share This Post in Your Social Media

Update Time : 01:33:56 am, Friday, 30 October 2026