2:31 pm, Friday, 30 October 2026

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ছে ১৩৯ টাকা

বেসরকারি খাতে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানোর একটি প্রস্তাব সামনে এসেছে। বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে যে, ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম বর্তমানের ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করা হোক। অর্থাৎ সিলিন্ডার প্রতি ১৩৯ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এই বিষয়ে কমিশন থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এলপিজির দাম ও কমিশন পুনর্নির্ধারণ বিষয়ক গণশুনানিতে এই প্রস্তাবনা তুলে ধরা হয়। সেখানে ইমপোর্ট প্যারিটি প্রাইস প্রতি কেজিতে ১২৮ দশমিক ৭০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি খুচরা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ১৫৩ দশমিক ৬ টাকা থেকে বাড়িয়ে ১৬৪ দশমিক ৬৮ টাকা করার সুপারিশ করা হয়েছে।

কমিটির তথ্য অনুযায়ী, অপারেটর চার্জ প্রতি কেজিতে ১৬ দশমিক ৭৪ টাকা থেকে বাড়িয়ে ২৩ দশমিক ৪৮ টাকা, ডিস্ট্রিবিউটর চার্জ ৪ দশমিক ১৭ থেকে ৬ দশমিক ৬৭ টাকা এবং রিটেইলার চার্জ ৩ দশমিক ৭৫ টাকা থেকে বাড়িয়ে ৫ দশমিক ৮৩ টাকা করার প্রস্তাব এসেছে। শুনানিতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা খলিলুর রহমান বলেন, এলপিজির নতুন দাম নির্ধারণের সময় সাধারণ ভোক্তাদের সুবিধা ও অসুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Update Time : 02:28:47 am, Friday, 30 October 2026