1:56 pm, Thursday, 29 October 2026

ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা

ভিয়েতনামের নতুন লং থান আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে সর্বোচ্চ ৩৬৬টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি বছরের শেষ দিকে বিমানবন্দরটির বাণিজ্যিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর লক্ষ্য সামনে রেখে নির্মাণকাজের পাশাপাশি পরিচালন প্রস্তুতি জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় আইনি, কারিগরি ও পরিচালনগত প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

প্রাথমিক পরিচালন পরিকল্পনা অনুযায়ী, নতুন এই বিমানবন্দরে প্রতি সপ্তাহে মোট ৩৬৬টি ফ্লাইট ওঠানামা করবে।

এর মধ্যে ৩২২টি অভ্যন্তরীণ এবং ৪৪টি আন্তর্জাতিক ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে। বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘এয়ারপোর্টস করপোরেশন অব ভিয়েতনাম’ বর্তমানে বিভিন্ন এয়ারলাইনসের সঙ্গে ফ্লাইটের সময়সূচি এবং উড্ডয়ন-অবতরণের সময় বরাদ্দ নিয়ে নিবিড় সমন্বয় করছে। পর্যায়ক্রমে ভিয়েতনামের অভ্যন্তরীণ এয়ারলাইনসগুলো এখানে কার্যক্রম শুরু করবে। এর মধ্যে ভিয়েতনাম এয়ারলাইনস লং থান থেকে হ্যানয়সহ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছে। পাশাপাশি, ভিয়েটজেট এয়ার দেশের প্রধান বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রগুলোর সঙ্গে লং থানকে সংযুক্ত করতে অভ্যন্তরীণ রুটগুলো পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। অনেক আন্তর্জাতিক এয়ারলাইনসও এখানে কার্যক্রম শুরুর আগ্রহ প্রকাশ করেছে। লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভিয়েতনামের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো প্রকল্প।

নতুন এই বিমানবন্দরের কার্যক্রম এবং বিদ্যমান তান সন নাত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য রক্ষা করাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বিমান চলাচল চুক্তির মানদণ্ড অনুসরণ করে দুই বিমানবন্দরেরই সময়সূচি ও পরিচালন পরিকল্পনা নির্ধারণ করা হচ্ছে। প্রধান নির্মাণ প্রকল্পগুলোর গ্রহণযোগ্যতা যাচাই বা অডিট ২০২৬ সালের নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। ডিসেম্বরের শুরুতেই পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের কাজ সম্পন্ন করা হবে। একই সময়ে বিমানবন্দর পরিচালনার সনদ ও বিশেষ লাইসেন্স প্রদানের কাজও শেষ করার পরিকল্পনা রয়েছে।

নিরাপদ ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি এবং কর্মীদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিশেষ করে শুল্ক বিভাগ, অভিবাসন কার্যালয় এবং কোয়ারেন্টাইন বিভাগের কর্মীদের প্রস্তুত রাখা হচ্ছে। ভিয়েতনামের এই বৃহৎ অবকাঠামো প্রকল্পটির পূর্ণাঙ্গ বার্ষিক সক্ষমতা ১০ কোটি যাত্রী এবং ৫০ লাখ টন পণ্য পরিবহনের। প্রথম পর্যায়ে প্রায় ১১৪ হাজার ৪৫০ বিলিয়ন ভিয়েতনামি ডং বিনিয়োগ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে বছরে আড়াই কোটি যাত্রী এবং ১২ লাখ টন পণ্য পরিবহনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বাণিজ্যিক চালুর আগে সকল কারিগরি শর্ত পূরণ এবং পরীক্ষামূলক পরিচালনা সফল করাই এখন কর্তৃপক্ষের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Update Time : 06:11:05 am, Thursday, 29 October 2026